1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জগন্নাথপুরে ফুটপাত ব্যবসায়ীদের ফের সতর্ক করলো ভ্রাম্যমাণ আদালত জগন্নাথপুর পৌরসভার ৮ নং ওয়ার্ড বিএনপির সম্মেলন ও কাউন্সিল জগন্নাথপুরে ঝুলন্ত মরদেহ উদ্ধার জগন্নাথপুরে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ইয়াসীন খানের সমর্থনে উঠান বৈঠক জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মাওলানা জয়নাল আবেদীন এর মতবিনিময় সভা শরিয়ত ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় খেলাফত মজলিস – জগন্নাথপুরে মহাসচিব ড. আহমেদ আব্দুল কাদের জগন্নাথপুরে বিট্রিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সেলাই মেশিন বিতরণ ও আলোচনা সভা জলবায়ু পরিবর্তনের প্রভাবে জগন্নাথপুরে ব্রাকের ব্যতিক্রমধর্মী উদ্যোগ জগন্নাথপুরে সাংবাদিকদের সাথে খেলাফত মজলিস প্রার্থীর মতবিনিময় সুনামগঞ্জ -৩ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুশতাক আহমদের মতবিনিময়

শান্তিগঞ্জে পিএফজি এর উদ্যোগে সভা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১৫৮ বার পড়া হয়েছে

মান্নার মিয়া, শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

”সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ চাই”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জে পিএফজি এর উদ্যোগে সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে শান্তিগঞ্জ পিএফজি এর আয়োজনে দি হাঙ্গার প্রজেক্ট এমআইপিএস প্রকল্পের সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়।

শান্তিগঞ্জ পিএফজির পিস এম্বাসেডর ও জাতীয় পার্টির সভাপতি মোঃ হারুন মিয়া এর সভাপতিত্বে ও শান্তিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক পিএফজির পিস এম্বাসেডর জিয়াউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন-  পিস এম্বাসেডর সুরঞ্জিত চৌধুরী টপ্পা, পিএফজির সমন্বয়কারী দোলন রাণী তালুকদার।

শুভেচ্ছা বক্তব্য রাখেন- দি হাঙ্গর প্রজেক্টের এমআইপিএস প্রকেল্পের মাঠ সমন্বয়ক কুদরত পাশা।

সভায় বিগত দিনের অর্জন তুলে ধরে বক্তারা বলেন, নতুন বাংলাদেশে পিএফজির পক্ষ থেকে ছাত্রজনতার বিপ্লবের পর মানববন্ধন, আন্তর্জাতিক অহিংস দিবসে মানববন্ধন, আন্তঃধর্মীয় সংলাপের আয়োজন করা হয়। তারা সভায় আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসের পরিকল্পনা তৈরী করেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- পিএফজি এর সদস্য ও উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মোঃ সিরাজ মিয়া, শান্তিগঞ্জ প্রেসক্লাব ও সুজন’র সভাপতি মোঃ আবু সঈদ, বে-সরকারী উন্নয়ন সংস্থা পদ্মার নির্বাহী পরিচাললক সাজ্জাদুর রহমান, পিএফজি সদস্য ইউপি সদস্য লিটন মিয়া, পিএফজি সদস্য বিএনপি নেতা নিজাম উদ্দিন, যুবদল নেতা ছৈয়দ আলম, পিএফজি সদস্য জয়ন্ত তালুকদার পুলটন, ইমাম হাফিজ মোঃ জিয়াউর রহমান, হাফিজ হাবিবুর রহমান, কেশব চন্দ্র দেব, মনোজ কান্তি ভট্টাচার্য্য, জেসমিন আক্তার, আলেয়া বেগম, শেফালী আক্তার, ফারজানা আক্তার শিউলী, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক, সাংগঠনিক সম্পাদক ছায়াদ হোসেন সবুজ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মান্নার মিয়া প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট