1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জগন্নাথপুরে ফুটপাত ব্যবসায়ীদের ফের সতর্ক করলো ভ্রাম্যমাণ আদালত জগন্নাথপুর পৌরসভার ৮ নং ওয়ার্ড বিএনপির সম্মেলন ও কাউন্সিল জগন্নাথপুরে ঝুলন্ত মরদেহ উদ্ধার জগন্নাথপুরে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ইয়াসীন খানের সমর্থনে উঠান বৈঠক জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মাওলানা জয়নাল আবেদীন এর মতবিনিময় সভা শরিয়ত ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় খেলাফত মজলিস – জগন্নাথপুরে মহাসচিব ড. আহমেদ আব্দুল কাদের জগন্নাথপুরে বিট্রিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সেলাই মেশিন বিতরণ ও আলোচনা সভা জলবায়ু পরিবর্তনের প্রভাবে জগন্নাথপুরে ব্রাকের ব্যতিক্রমধর্মী উদ্যোগ জগন্নাথপুরে সাংবাদিকদের সাথে খেলাফত মজলিস প্রার্থীর মতবিনিময় সুনামগঞ্জ -৩ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুশতাক আহমদের মতবিনিময়

জগন্নাথপুরে সংঘর্ষে আহত কিশোরের মৃত্যু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১৪০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বাউধরন গ্রামে খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত কিশোরের মৃত্যু হয়েছে।

নিহত কিশোর রায়হান মিয়া (১৫) উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বাউধরন গ্রামের মৃত শাফিকুর রহমানের ছেলে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর)  বিকেলে চিকিৎসাধীন অবস্থায় সিলেটের একটি হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসার পথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করেন। মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মরচুয়ারিতে রাখা হয়েছে। শুক্রবার ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত তিন মাস আগে একই গ্রামের সুহেল মিয়ার ছেলে শাওন মিয়ার সঙ্গে ফুটবল খেলাকে কেন্দ্রে করে রায়হান মিয়ার বিরোধ সৃষ্টি হয়। এরই জেরে গত ২৭ অক্টোবর গ্রামের রাস্তায় শাওন মিয়া ও রাহানের মধ্যে সংঘর্ষ বাঁধে। এসময় শাওন মিয়া রায়হানকে উপর্যুপরি মারধর করলে রায়হান গুরুতর আহত হয়। পরে তাকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১২ দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার তাঁকে বাড়িতে নিয়ে আসার পথে অবস্থায় অবনতি ঘটে। এমতাবস্থায় তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক জনি হোসাইন বলেন, রায়হান মিয়াকে হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা যান।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পর থেকে রায়হান সিলেটের একটি বেসরকারি হাসপাতালে আইসিইউ’তে ভর্তি ছিল। বৃহস্পতিবার তাকে বাড়িতে নিয়ে আসার পথে তার অবস্থা খারাপ দেখে তাকে জগন্নাথপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আখন্দ বলেন, রায়হান আহতের ঘটনায় তার মা রুমি বেগম বাদী হয়ে ৬ জনের নামে গত ৩ নভেম্বর জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন। এরপর থেকে আসামীরা পলাতক । তবে আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট