1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জগন্নাথপুরে ফুটপাত ব্যবসায়ীদের ফের সতর্ক করলো ভ্রাম্যমাণ আদালত জগন্নাথপুর পৌরসভার ৮ নং ওয়ার্ড বিএনপির সম্মেলন ও কাউন্সিল জগন্নাথপুরে ঝুলন্ত মরদেহ উদ্ধার জগন্নাথপুরে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ইয়াসীন খানের সমর্থনে উঠান বৈঠক জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মাওলানা জয়নাল আবেদীন এর মতবিনিময় সভা শরিয়ত ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় খেলাফত মজলিস – জগন্নাথপুরে মহাসচিব ড. আহমেদ আব্দুল কাদের জগন্নাথপুরে বিট্রিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সেলাই মেশিন বিতরণ ও আলোচনা সভা জলবায়ু পরিবর্তনের প্রভাবে জগন্নাথপুরে ব্রাকের ব্যতিক্রমধর্মী উদ্যোগ জগন্নাথপুরে সাংবাদিকদের সাথে খেলাফত মজলিস প্রার্থীর মতবিনিময় সুনামগঞ্জ -৩ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুশতাক আহমদের মতবিনিময়

জগন্নাথপুরে ফেয়ার ফেইসের উদ্দীপনা উৎসব অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ১৫৩ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের জগন্নাথপুরের অন্যতম স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ফেয়ার ফেইস জগন্নাথপুরের আয়োজনে উদ্দীপনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ নভেম্বর) সকাল ১১ টায় আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে সংগঠনের সভাপতি সাইফুর রহমান মিনহাজের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী আকবরের সঞ্চালনায়  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট ইনস্টিটিউট অব হেলথের সহকারী অধ্যাপক ড. মধুসূদন ধর, জগন্নাথপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) জয়নুল আবেদিন, ফুটবল কোচ রুহুল আমিন রাহুল ও ফেয়ার ফেইস জগন্নাথপুরের মহাসচিব এম. শামীম আহমেদ।

অন্যানোদের মধ্যে বক্তব্য রাখেন- জগন্নাথপুর উপজেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শামিনুর রহমান, ফেয়ার ফেইস জগন্নাথপুরের  যুগ্ম-সাধারণ সম্পাদক শুয়াইবুর রহমান সুয়েব, সাংগঠনিক সম্পাদক মো. শাহিনুর রহমান, বনগাও ষোলঘর ছাত্রকল্যাণ পরিষদের আব্দুল কাইয়ুম প্রমুখ।

উদ্দীপনা উৎসবে কৃষকদের মধ্যে বিনামূল্যে ধানের বীজ বিতরণ, এইচএসসি পরিক্ষায় জিপিএ- ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, বিভিন্ন সামাজিক সংগঠন ও ফেয়ার ফেইসের আজীবন দাতা সদস্যদের সম্মাননা ক্রেস্ট ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য সার্টিফিকেট প্রদান করা হয়।

এসময় উপজেলার ক্রীড়াঙ্গনে বিশেষ অবদান রাখার জন্য ফুটবল কোচ রুহুল আমিন রাহুলকে বিশেষ সম্মাননা স্মারক ও এপ্রেসিয়েশন পত্র প্রদান করা হয়।

শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন- নুর আলম জনি।  গীতা পাঠা করেন- সংগঠনের সিনিয়র সহ সভাপতি রিংকু চন্দ দেব।

স্বাগত বক্তব্য রাখেন- তাহের আল- হামিদ।- প্রেস বিজ্ঞপ্তি

 

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট