1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জগন্নাথপুরে ফুটপাত ব্যবসায়ীদের ফের সতর্ক করলো ভ্রাম্যমাণ আদালত জগন্নাথপুর পৌরসভার ৮ নং ওয়ার্ড বিএনপির সম্মেলন ও কাউন্সিল জগন্নাথপুরে ঝুলন্ত মরদেহ উদ্ধার জগন্নাথপুরে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ইয়াসীন খানের সমর্থনে উঠান বৈঠক জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মাওলানা জয়নাল আবেদীন এর মতবিনিময় সভা শরিয়ত ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় খেলাফত মজলিস – জগন্নাথপুরে মহাসচিব ড. আহমেদ আব্দুল কাদের জগন্নাথপুরে বিট্রিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সেলাই মেশিন বিতরণ ও আলোচনা সভা জলবায়ু পরিবর্তনের প্রভাবে জগন্নাথপুরে ব্রাকের ব্যতিক্রমধর্মী উদ্যোগ জগন্নাথপুরে সাংবাদিকদের সাথে খেলাফত মজলিস প্রার্থীর মতবিনিময় সুনামগঞ্জ -৩ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুশতাক আহমদের মতবিনিময়

জগন্নাথপুর উপজেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি ও মজলিশে শূরা গঠন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ১০৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

আগামী ২০২৫-২৬ সেশনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় রুকনদের গোপন ব্যালটের মাধ্যমে উপজেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি ও মজলিশে শূরা গঠন করা হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) বিকালে উপজেলা জামায়াতের অস্থায়ী কার্যালয়ে গোপন ভোট অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ও নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুল কবির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ জেলা মজলিশে শূরা ও কর্মপরিষদ সদস্য এডভোকেট রেজাউল করিম তালুকদার।

রুকনদের ভোটে উপজেলা আমীর নির্বাচিত হন মাওলানা লুৎফুর রহমান। পরে উপজেলা আমীর কর্মপরিষদের সদস্যদের সাথে পর্রামশ করে মাওলানা আফজল হোসাইনকে উপজেলা সেক্রেটারী ও মাওলানা দরছ উদ্দিনকে উপজেলা নায়বে আমীর হিসাবে মনোনয়ন করেন। রুকনদের ভোটে মজলিশে শূরা ও কর্মপরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন মাওলানা দরছ উদ্দিন, মাওলানা আফজল হোসাইন, মাস্টার আবু তাইদ, দিলোয়ার হোসাইন, লুৎফুর রহমান। পরে উপজেলা আমীর মাওলানা লুৎফর রহমান, মাওলানা হোসাইন আহমদ, আ.হ.ম. ওয়ালী উল্লাহ ও আব্দুল কাইয়ুমকে মজলিশে শুরা ও কর্মপরিষদের সদস্য হিসাবে মনোনিত করে শপথ নেন।

ভোট প্রদান করেন- জগন্নাথপুর উপজেলার শাখার রুকন(সদস্য) মাওলানা লুৎফর রহমান, মাওলানা আফজল হোসাইন, দিলোয়ার হোসাইন, হোসাইন আহমদ, আবদুল কাইয়ূম, আবু তাহিদ, লুৎফুর রহমান, আবুল হোসাইন মোহাম্মদ ওয়ালী উল্লাহ, জামাল উদ্দিন বেলাল, এনামুল হক, বেলায়েত হোসেন গুলজার, আতিকুর রহমান, তৌহিদুল ইসলাম, শাহ মোত্তালেব, নূরুল ইসলাম, বিল্লাল হোসেন, আলী আহমদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট