1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জগন্নাথপুরে ফুটপাত ব্যবসায়ীদের ফের সতর্ক করলো ভ্রাম্যমাণ আদালত জগন্নাথপুর পৌরসভার ৮ নং ওয়ার্ড বিএনপির সম্মেলন ও কাউন্সিল জগন্নাথপুরে ঝুলন্ত মরদেহ উদ্ধার জগন্নাথপুরে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ইয়াসীন খানের সমর্থনে উঠান বৈঠক জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মাওলানা জয়নাল আবেদীন এর মতবিনিময় সভা শরিয়ত ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় খেলাফত মজলিস – জগন্নাথপুরে মহাসচিব ড. আহমেদ আব্দুল কাদের জগন্নাথপুরে বিট্রিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সেলাই মেশিন বিতরণ ও আলোচনা সভা জলবায়ু পরিবর্তনের প্রভাবে জগন্নাথপুরে ব্রাকের ব্যতিক্রমধর্মী উদ্যোগ জগন্নাথপুরে সাংবাদিকদের সাথে খেলাফত মজলিস প্রার্থীর মতবিনিময় সুনামগঞ্জ -৩ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুশতাক আহমদের মতবিনিময়

ওসির বিরুদ্ধে অপপ্রচারে জগন্নাথপুর জামায়াত নেতৃবৃন্দের নিন্দা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১৪২ বার পড়া হয়েছে

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা প্রচারণার নিন্দা জানিয়েছেন জগন্নাথপুর উপজেলা জামায়াত নেতৃবৃন্দ।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমান ও উপজেলা সেক্রেটারি মাওলানা আফজল হোসাইন এক যৌথ বিবৃতিতে বলেন, গত ২৬ নভেম্বর (মঙ্গলবার) “বাংলাদেশ আওয়ামী লীগ” নামক ফেসবুক আইডির একটি বানোয়াট পোস্টে ওসি মোখলেছুর রহমান আকন্দকে নিয়ে বিভিন্ন ধরনের মিথ্যাচারের পাশাপাশি শিবিরকর্মী দাবি করা হয়, যা ন্যাক্কারজনক।।

এর তীব্র প্রতিবাদ করে বিবৃতিদাতারা বলেন, পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করার ঘৃণ্য সংস্কৃতি এদেশে চালু করেছিল ফ্যাসিবাদী সংগঠন আওয়ামী লীগ। দীর্ঘ ১৬ বছর পুলিশ বাহিনীকে দিয়ে এহেন কোনো কাজ নেই; যা তারা করেনি। গুম- খুন, লুটতরাজসহ জুলুমের ঘৃণ্য রাজনৈতিক সংস্কৃতি তারা চালু করে জনগণকে আয়নাঘরের মতো জুলুমের ঘরও দেখিয়েছে, তা পৃথিবীর ইতিহাসে বিরল।

বিবৃতিতে নেতৃবৃন্দরা আরো বলেন, ফ্যাসিবাদী সংগঠন আওয়ামীলীগের পতনের পর উপদেষ্টা সরকারের প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে জনগণের মনে কোনো প্রশ্ন না থাকলেও আওয়ামী লীগ তার স্বৈরাচারী মনোভাবের অংশ হিসেবেই প্রশাসনকে বিতর্কিত করার অপচেষ্টায় লিপ্ত। এমন মিথ্যা প্রচারণা ও গুজবের প্রতিবাদ জানানোর পাশাপাশি আওয়ামী ফ্যাসিবাদের দোসর, দুর্নীতিবাজ ও অপরাধীদের গ্রেফতার করে বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবী জানান।- প্রেস বিজ্ঞপ্তি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট