নিজস্ব প্রতিবেদকঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহ্স্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে রানীগঞ্জ রোডস্থ হাজেরা মার্কেট সংলগ্ন মাঠে কর্মী সভা হয়।
সভায় সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমেদ মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজান।
এসময় তিনি বলেন, বিএনপির সাচ্ছা লোক দিয়ে জগন্নাথপুরে বিএনপির কমিটি গঠন করা হবে। কোনো স্বজনপ্রীতি করা হবে না। বিগত দিনে যারা দলের জন্য ত্যাগী শিকার করেছেন, নির্যাতিত হয়েছে,মামলা হামলার শিকার হয়েছেন তাদেরকে মুল্যায়ন করা হবে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডে। বিএনপির কমিটি গঠনে সুনামগঞ্জের ১৬টি ইউনিটের মধ্যে সবচেয়ে সমৃদ্ধ হবে জগন্নাথপুর। আগামীতে ত্যাগীদের মূল্যয়ন করে "জগন্নাথপুরের মাটি বিএনপির ঘাঁটি"তে পরিনত করতে হবে।
কর্মী সভায় নেতা কর্মীগন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের বিএনপির পরিচ্ছন্ন ও নিবেদিত ব্যক্তিকে দিয়ে কমিটি গঠনের জন্য আহবান জানান। তারা বলেন, ত্যাগীরা যাতে হারিয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে।
সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এডঃ নুরুল ইসলাম নুরুলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা আহবায়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুল হক, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল, নাদের আহমদ, এডভোকেট শেরেনুর আলী, ফারুক আহমেদ, আনছার উদ্দিন, মোঃ রেজাউল হক, সেলিম উদ্দিন, মোঃ নুর আলী, মোনাজ্জির হোসেন সুজন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এডভোকেট জিয়াউর রহিম শাহীন, এটিএম হেলাল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু হোরায়রা ছাদ, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মুকিত, সাবেক সহ সভাপতি মির্জা আবুল কাশেম স্বপন, সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোছাব্বির আহমেদ, আব্দুস সোবহান, আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা আবিবুল বারী আয়হান, উপজেলা বিএনপি নেতা এম এ কয়েছ, পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল মতিন, জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি ইকবাল হোসেন, জেলা জেলা যুবদলের যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন।
শুরুতেই পবিত্র আল কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা দবিরুল ইসলাম।
কার্যালয়ঃ ডাকবাংলো রোড, জগন্নাথপুর আ/এ, জগন্নাথপুর পৌরসভা, জগন্নাথপুর সুনামগঞ্জ।
যোগাযোগ : (মোবাইল ও হোয়াটস্অ্যাপ) 𝟎𝟏𝟕𝟏𝟏𝟏𝟎𝟒𝟒𝟒𝟖, 𝟎𝟏𝟕𝟏𝟔𝟎𝟐𝟑𝟏𝟒𝟎, 𝟎𝟏𝟕𝟏𝟐𝟖𝟎𝟎𝟔𝟔𝟕
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত