1. BuznRmrAcJTK2l@gmail.com : BuznRmrAcJTK2l :
  2. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  3. : lf_tCfR5xA0AcyU :
  4. MQGWaA1JGYvs1E@gmail.com : MQGWaA1JGYvs1E :
  5. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) সিলেট জেলার যুগ্ম আহবায়ক হলেন শামীম মিয়া জগন্নাথপুরে নদীতে গোসল করতে নেমে শিশু নিখোঁজ লন্ডনে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মসলাসহ ভ্যান আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্নের মুখে ছাত্রদল নেতার মধ্যস্থতার অভিযোগ রানীগঞ্জে চেয়ারম্যান প্রার্থী রেজাউল হকের সমর্থনে সুবিদপুর ব্রাহ্মণগাঁওয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত জগন্নাথপুরে পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেপ্তার বঙ্গবীর এম. এ. জি. ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে নিউক্যাসলে আলোচনা সভা অনুষ্ঠিত স্বামীর সাথে মোবাইলে কলহের জেরে জগন্নাথপুরে গৃহবধূর আত্মহত্যা জগন্নাথপুরে পৈতৃক ভিটা দখলের অপচেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ: আদালতে ৫ জনের বিরুদ্ধে মামলা জগন্নাথপুরে জমির বিরোধে সালিশে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৬

জগন্নাথপুরে আঞ্চলিক মহাসড়কের পাশে আবর্জনার ভাগাড়ে আগুন, ধোঁয়ায় সড়ক অন্ধকার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
  • ৩২৭ বার পড়া হয়েছে

আমিনুল হক সিপন ::

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভা  এলাকায় আঞ্চলিক  মহা সড়কের পাশে খোলা পরিবেশে গড়ে উঠেছে ময়লার ভাগাড়। ভাগাড়ে জ্বলা আগুনের ধোঁয়ায় অন্ধকার হয়ে যায় প্রায় ৩শ’ ফুট স্থানজুড়ে একটি অংশ।  ধোঁয়া-দুগন্ধে অতিষ্ট জনসাধারণ।  বাড়ছে সড়ক দুর্ঘটনার আশঙ্কা।

 

আবর্জনার ভাগারটি পৌর এলাকার  ৭ নং ওয়ার্ডের ৩ নং সেতুর ধারে  সুনামগঞ্জ- জগন্নাথপুর- আউশকান্দি- ঢাকা আঞ্চলিক মহাসড়কের পাশে ।

 

জানা যায়, ২০২৩ সালে প্রথম শ্রেণির  মর্যাদা পায় জগন্নাথপুর পৌরসভা। এ অবস্থায়  সুনামগঞ্জ- জগন্নাথপুর- আউশকান্দি- ঢাকা আঞ্চলিক মহাসড়কের পাশ ৩ নং সেতুর পাশ দিয়ে প্রায়  ৩০০ ফুট   জায়গা জুড়ে একটি বিশাল ভাগাড়।  জগন্নাথপুর পৌরসভার পরিচ্ছন্নকর্মীরা প্রতিদিন পৌরশহরের আবর্জনা এই স্থানে রেখে যায়। ভাগাড়ের আশপাশে জনবসতি রয়েছে।

 

সরেজমিনে দেখা যায়, ভাগাড়ের ময়লা-আবর্জনা পোড়ানোর জন্য প্রায়ই ভাগাড়ে জ্বালানো হয় আগুন। ভাগাড়ে জ্বালানো আগুনের ধোঁয়ায় অন্ধকার হয়ে থাকছে সড়ক।  ভাগাড়ে আগুন দিয়ে পোড়ানোর ফলে সৃষ্ট ধোঁয়ার কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে  আঞ্চলিক মহাসড়কে।

 

স্থানীয়রা জানান,  প্রতিদিন আগুন দিয়ে ভাগাড়ের ময়লা-আবর্জনা পোড়ানো হয়। একবার দিনে আগুন দিলে গভীর রাত পর্ন্তয  আগুন জ্বলে। আগুন থেকে সব সময় ধোঁয়া বের হয়। সড়কে চলা গাড়িগুলো চোখে পড়ে না। এতে যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

 

মহাসড়কের এক যাত্রীবাহী  অটোরিক্স  চালক সাইদুর মিয়া বলেন, ‘বিকেল থেকে রাত পর্যন্ত   সড়কের এই স্থানে গাড়ি চালাতে গিয়ে আতঙ্কে থাকি। কারণ বিপরীত পাশের কিছুই দেখা যায় না।’

 

সড়কের পাশ্ববর্তী হোসনা বেগম জানান, ‘ একদিকে ভাগাড়ের দুর্গন্ধ ও ধোঁয়ায়  এই এলাকায় বসবাস করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। ঘর থেকে সড়কে বের হলে ধোঁয়ার কারণে আমাদের নাক-মুখ-গলা জ্বলে। কি যে বিপদের মধ্যে আছি, তা বলে বোঝাবার নয়।’

 

এই এলাকার আরেক বাসিন্দা বৃদ্ধ কাদির মিয়া বলেন, ধোঁয়ার কারণে আঞ্চলিক মহাসড়কের এই স্থানে একাধিকবার ছোটখাটো দুর্ঘটনা ঘটে। পৌরসভার পরিচ্ছন্নকর্মীদের আমরা অনেকবার বাধা দিয়েছি; কিন্তু কে শোনে কার কথা। ভবিষ্যতে বড় দুর্ঘটনার আশঙ্কায় আছি।’

 

এ বিষয়ে  জগন্নাথপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ বলেন,  মহাসড়েকর পাশে ময়লা-আবর্জনার ফেলার কোনো নিয়ম নেই। এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নিবো। তিনি আরো বলেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের একটি পাইলট প্রকল্পের উদ্যোগে জগন্নাথপুর পৌরসভার একটি ডাম্পিং স্টেশন অচিরেই নির্মাণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
casino utan spelpaus

casinos sin licencia en españa

RooliCasino