1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জগন্নাথপুরে ফুটপাত ব্যবসায়ীদের ফের সতর্ক করলো ভ্রাম্যমাণ আদালত জগন্নাথপুর পৌরসভার ৮ নং ওয়ার্ড বিএনপির সম্মেলন ও কাউন্সিল জগন্নাথপুরে ঝুলন্ত মরদেহ উদ্ধার জগন্নাথপুরে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ইয়াসীন খানের সমর্থনে উঠান বৈঠক জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মাওলানা জয়নাল আবেদীন এর মতবিনিময় সভা শরিয়ত ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় খেলাফত মজলিস – জগন্নাথপুরে মহাসচিব ড. আহমেদ আব্দুল কাদের জগন্নাথপুরে বিট্রিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সেলাই মেশিন বিতরণ ও আলোচনা সভা জলবায়ু পরিবর্তনের প্রভাবে জগন্নাথপুরে ব্রাকের ব্যতিক্রমধর্মী উদ্যোগ জগন্নাথপুরে সাংবাদিকদের সাথে খেলাফত মজলিস প্রার্থীর মতবিনিময় সুনামগঞ্জ -৩ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুশতাক আহমদের মতবিনিময়

জগন্নাথপুর সড়কে ধান শুকানো কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৭

  • প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদকঃ

সুনামগঞ্জের জগন্নাথপুরে সড়কে ধান শুকানো কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছেন। এর মধ্যে ১ জনকে গুরুতর আহত অবস্থায় সিলেটে এম এ জি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর (পশ্চিমপাড়া) গ্রামের প্রবাসী আব্দুল কাদির ও প্রতিবেশী আবুল বশরের মধ্যে এ সংঘর্ষ হয়।

এ ঘটনায় হবিবপুর পশ্চিমপাড়া গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মানিকের ছেলে আব্দুল কাদির (৫৭), আপ্তাব আলীর ছেলে মান্না মিয়া (২৪), আবুল বশর (৬০), আবুল বশরের স্ত্রী ফারছিয়া বেগম (৪৫), কন্যা নাজিয়া বেগম (১৮), ফাতেমা বেগম (২৪), আবু তালেব (২২) আহত হয়েছেন।

এর মধ্যে আশংকাজনক অবস্থায় প্রবাসী আব্দুল কাদিরের পক্ষের মান্না মিয়াকে সিলেটে এম এ জি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয়রা জানান, প্রতিবেশী আবুল বশর সড়কে ধান শুকাতে দেন। কিন্তু স্থাপনার কাজের জন্য ওই সড়ক দিয়ে প্রবাসী আব্দুল কাদিরের লোকজন ট্রলি গাড়ি দিয়ে ইট নিতে চাইলে তারা বাঁধা দেন। এ নিয়ে দু’ পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে সংঘর্ষের সৃষ্টি হয়।

আব্দুল কাদির বলেন, হামলাকারীরা আওয়ামী লীগ রাজনীতির সাথে জড়িত। আমি প্রতিবেশী ও প্রবাসে থাকার সুবাদে আমার সম্পত্তি আত্মসাতের জন্য তারা দিনের পর দিন নানা পায়তারা করে। এমনকি আমি দেশে আসার পর তারা নানা ষড়যন্ত্র করে। আমাকে প্রাণে মারার জন্য আমার বাড়ির সামনের একমাত্র সড়কে ধান শুকানোর নাটক করে। আমরা প্রতিবাদ করলে আবুল বশর ও তার লোকজন আমাদের ওপর হামলা চালায়। বর্তমানে আতঙ্কে আছি।

আবুল বশরের ছেলে আবু তালেব বলেন, কয়েকদিন ধরে আমরা ধান মেলছি রাস্তায়। এ কথা বলার পরও আব্দুল কাদিরের লোকজন সড়কে ট্রলিতে করে বাড়িতে ইট নিয়ে যান। এতে আমরা বাধা দেই। তিনি বলেন, এ ঘটনায় আমরাও আহত হয়েছি

জগন্নাথপুর থানার দায়িত্বপ্রাপ্ত ও সেকেন্ড অফিসার এস আই সাকিব আহমেদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে। তবে থানায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট