1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জগন্নাথপুরে ফুটপাত ব্যবসায়ীদের ফের সতর্ক করলো ভ্রাম্যমাণ আদালত জগন্নাথপুর পৌরসভার ৮ নং ওয়ার্ড বিএনপির সম্মেলন ও কাউন্সিল জগন্নাথপুরে ঝুলন্ত মরদেহ উদ্ধার জগন্নাথপুরে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ইয়াসীন খানের সমর্থনে উঠান বৈঠক জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মাওলানা জয়নাল আবেদীন এর মতবিনিময় সভা শরিয়ত ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় খেলাফত মজলিস – জগন্নাথপুরে মহাসচিব ড. আহমেদ আব্দুল কাদের জগন্নাথপুরে বিট্রিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সেলাই মেশিন বিতরণ ও আলোচনা সভা জলবায়ু পরিবর্তনের প্রভাবে জগন্নাথপুরে ব্রাকের ব্যতিক্রমধর্মী উদ্যোগ জগন্নাথপুরে সাংবাদিকদের সাথে খেলাফত মজলিস প্রার্থীর মতবিনিময় সুনামগঞ্জ -৩ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুশতাক আহমদের মতবিনিময়

জগন্নাথপুরে চার শতাধিক হতদরিদ্র মানুষ পেল চিকিৎসা সেবা ও ঔষধ

  • প্রকাশিত: সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদকঃ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় আল-মোস্তফা ওয়েলফেয়ার ট্রাস্ট ও করিম ফাউন্ডেশন ট্রাস্টের যৌথ উদ্যোগে চার শতাধিক হতদরিদ্র মানুষের মধ্যে ফ্রি মেডিকেল সহায়তা প্রদান করা হয়েছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের কিশোরপুর গ্রামের মাঠে এ সহায়তা প্রদান করা হয়।

ব্রিটিশ- বাংলাদেশী হুজহু সম্পাদক ও করিম ফাউন্ডেশনের চেয়ারম্যান সাপ্তাহিক বাংলা মিরর ও অনলাইন পোর্টাল সিলেট মিরর সম্পাদক আব্দুল করিম গনি ফ্রি মেডিকেল সহায়তা কার্যক্রমের উদ্ধোধন করেন।

উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি মোস্তফা মল্লিক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দৈনিক সংবাদ-এর সিনিয়র রিপোর্টার রাকিব উদ্দিন, দৈনিক সিলেটের ডাকের সিনিয়র রিপোর্টার আহমাদ সেলিম, আনাস হাবিব কলিন্স ,এনামুল হক রেনু,চ্যানেল এস জগন্নাথপুর প্রতিনিধি অমিত দেব, সাংবাদিক আলী আহমদ, সুমিত রায়, রুম্মান আহমেদ প্রমুখ ।

করিম ফাউন্ডেশন ট্রাস্টের চেয়ারম্যান আব্দুল করিম গনি জানান, আল-মোস্তফা ওয়েলফেয়ার ট্রাস্ট ও করিম ফাউন্ডেশনের যৌথ উদ্যাগে এলাকার হতদরিদ্র চার শতাধিক মানুষের মধ্যে বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়। তিনি বলেন আমাদের এ কার্যক্রম অতীতের ন্যায় আগামী দিনে ও অব্যাহত থাকবে। তিনি জানান, বিশেষজ্ঞ চিকিৎসক ও ভার্ডচক্ষু কেন্দ্রের চিকিৎসক ও সেবিকারা দিনব্যপী এ কার্যক্রম পরিচালনা করেন। তিনি এতে সার্বিক সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে ফ্রি চিকিৎসা সহায়তা ও ঔষধ পেয়ে সুবিধাভোগীরা আল-মোস্তফা ওয়েলফেয়ার ট্রাস্ট ও করিম ফাউন্ডেশন ট্রাস্টের প্রতি কৃতজ্ঞতা জানান।

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট