1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জগন্নাথপুরে ফুটপাত ব্যবসায়ীদের ফের সতর্ক করলো ভ্রাম্যমাণ আদালত জগন্নাথপুর পৌরসভার ৮ নং ওয়ার্ড বিএনপির সম্মেলন ও কাউন্সিল জগন্নাথপুরে ঝুলন্ত মরদেহ উদ্ধার জগন্নাথপুরে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ইয়াসীন খানের সমর্থনে উঠান বৈঠক জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মাওলানা জয়নাল আবেদীন এর মতবিনিময় সভা শরিয়ত ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় খেলাফত মজলিস – জগন্নাথপুরে মহাসচিব ড. আহমেদ আব্দুল কাদের জগন্নাথপুরে বিট্রিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সেলাই মেশিন বিতরণ ও আলোচনা সভা জলবায়ু পরিবর্তনের প্রভাবে জগন্নাথপুরে ব্রাকের ব্যতিক্রমধর্মী উদ্যোগ জগন্নাথপুরে সাংবাদিকদের সাথে খেলাফত মজলিস প্রার্থীর মতবিনিময় সুনামগঞ্জ -৩ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুশতাক আহমদের মতবিনিময়

জগন্নাথপুর দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ৪০, গুলিবিদ্ধ ১

  • প্রকাশিত: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ 

সুনামগঞ্জের জগন্নাথপুরে পরিবহণ শ্রমিকদের মধ্যে
মারামারিকে  কেন্দ্র  করে দুই গ্রামবাসীর  মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্রে হামলা, ইটপাটকেল ছোড়াছুঁড়ির পাশাপাশি গোলাগুলি ও হয়েছে। দুই ঘন্টাব্যাপী সংঘর্ষে দেশীয় অস্ত্রশস্ত্রে ও ইটপাটকেলের আঘাতে আহত হয়েছেন অন্তত ৪০ জন। এরমধ্যে ১ জন গুলিবিদ্ধ হয়েছেন।

পুলিশ ও সেনাবাহিনী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সক্ষম হন।

শুক্রবার আড়াইটার দিকে উপজেলার ১ নং কলকলিয়া ইউনিয়নের জগদীশপুর মাঠে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ও অন্যান্য হামলায় গুরুতর আহত ইমন মিয়া (২৩), সোহাগ (১৪), দুকু মিয়া (৪৭), গফ্ফার মিয়া (২৫), মাহফুজ মিয়া (১৭), রুমান (২৫), আলাই মিয়া (৩৯), আব্দুর রউফ (৩৫), সাদিকু্ল রহমান (২০) কে সিলেটে এম এ জি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, জগদীশপুর ও সাদিপুর এই দুই গ্রামের পরিবহণ শ্রমিকের মারামারিকে কেন্দ্র করে উভয় গ্রামের কয়েকজন লোকের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়লে খবর পেয়ে উভয় গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় উভয়পক্ষের মধ্যে গুলি, ধাওয়া- পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপে অন্তত ৪০ জন আহত হন। গুরুতর আহতদের উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে পরে আশংকাজনক অবস্থায় সিলেটে এম এ ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাইয়ুম বলেন, গুলিবিদ্ধ ১ ব্যক্তিকে আশংকাজনক অবস্থায় সিলেটে ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ছাতক থেকে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয়পক্ষের মধ্যে সালিশ বৈঠকের প্রস্ততি চলছে।

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট