1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জগন্নাথপুরে ফুটপাত ব্যবসায়ীদের ফের সতর্ক করলো ভ্রাম্যমাণ আদালত জগন্নাথপুর পৌরসভার ৮ নং ওয়ার্ড বিএনপির সম্মেলন ও কাউন্সিল জগন্নাথপুরে ঝুলন্ত মরদেহ উদ্ধার জগন্নাথপুরে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ইয়াসীন খানের সমর্থনে উঠান বৈঠক জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মাওলানা জয়নাল আবেদীন এর মতবিনিময় সভা শরিয়ত ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় খেলাফত মজলিস – জগন্নাথপুরে মহাসচিব ড. আহমেদ আব্দুল কাদের জগন্নাথপুরে বিট্রিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সেলাই মেশিন বিতরণ ও আলোচনা সভা জলবায়ু পরিবর্তনের প্রভাবে জগন্নাথপুরে ব্রাকের ব্যতিক্রমধর্মী উদ্যোগ জগন্নাথপুরে সাংবাদিকদের সাথে খেলাফত মজলিস প্রার্থীর মতবিনিময় সুনামগঞ্জ -৩ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুশতাক আহমদের মতবিনিময়

ইলিয়াস আলীর স্ত্রীর গাড়িতে হামলার ঘটনায় আওয়ামীলীগ নেতা বেলাল গ্রেপ্তার!

  • প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

ওসমানীনগর(সিলেট)প্রতিনিধি::

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদির লুনা গাড়িতে হামলায় দায়েরকৃত মামলায় ৬ মাস পর সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইউপি সদস্য বেলাল আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল দুপুর ১১টার দিকে উপজেলার গোয়ালা বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ওসমানীনগরের অফিসার্স ইনচার্জ(ওসি) মো: মোনায়েম মিয়া।

মামলার এজাহার সুত্রে জানাযায়,বিগত ২০২২ সালের ১৫ নভেম্বর বিকেল ৪ টার দিকে সিলেটে বিএনপির গণসমাবেশ উপলক্ষে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টো নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদির লুনা নেতা-কর্মীদের নিয়ে ওসমানীনগরে প্রচারপত্র বিলি করতে যান। প্রচারপত্র বিলি শেষে উপজেলার উত্তর গোয়ালাবাজার দাশপাড়া রোডে নিজের গাড়িতে ওঠার সময় হামলার শিকার হন তিনি। এ সময় তাঁকে রড দিয়ে হত্যাচেষ্টা করলে নেতা-কর্মীরা আগলে রাখেন। হত্যার চেষ্টায় ব্যর্থ হয়ে তার ব্যবহিৃত গাড়ি ভাঙচুর করে ও বহরে থাকা নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা চালায়।

গত বছরের গত ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সংগঠিত হামলার প্রতিকার চেয়ে ঘটনার অন্তত ২২ মাস পর ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর ওসমানীনগর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহ ৩১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২০ থেকে ২২ জনকে আসামি করে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২ আদালতে মামলা করেন গোয়ালাবাজার ইউনিয়নের করনসি গ্রামের মৃত মুজেফর বক্সের ছেলে বিএনপি কর্মী মো. মন্নান বক্স। (মামলা নং-সিআর ৩০২/২৪)।

সেই মামলায় গতকাল গ্রেপ্তার করা হয় গোয়ালাবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইউপি সদস্য বেলাল আহমদকে।

এদিকে মামলার এজাহার নামীয় অনেক আসামী পুলিশের সামনে প্রকাশ্যে গুড়াফেরা করলেও অন্য আসামীদের গ্রেপ্তার না করায় চরম ক্ষোভ প্রকাশ করে বাদী মন্নান বক্স বলেন,মামলা দায়েরের ৬ মাস পর এই প্রথম কোন আসামীকে গ্রেপ্তার করল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট