1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জগন্নাথপুরে ফুটপাত ব্যবসায়ীদের ফের সতর্ক করলো ভ্রাম্যমাণ আদালত জগন্নাথপুর পৌরসভার ৮ নং ওয়ার্ড বিএনপির সম্মেলন ও কাউন্সিল জগন্নাথপুরে ঝুলন্ত মরদেহ উদ্ধার জগন্নাথপুরে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ইয়াসীন খানের সমর্থনে উঠান বৈঠক জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মাওলানা জয়নাল আবেদীন এর মতবিনিময় সভা শরিয়ত ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় খেলাফত মজলিস – জগন্নাথপুরে মহাসচিব ড. আহমেদ আব্দুল কাদের জগন্নাথপুরে বিট্রিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সেলাই মেশিন বিতরণ ও আলোচনা সভা জলবায়ু পরিবর্তনের প্রভাবে জগন্নাথপুরে ব্রাকের ব্যতিক্রমধর্মী উদ্যোগ জগন্নাথপুরে সাংবাদিকদের সাথে খেলাফত মজলিস প্রার্থীর মতবিনিময় সুনামগঞ্জ -৩ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুশতাক আহমদের মতবিনিময়

জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ (জিসপ) এর ইফতার ও দোয়া মাহফিল সুন্দরভাবে সমাপ্ত হওয়ায় শোকরানা প্রকাশ

  • প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

 

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধিঃ

জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ(জিসপ) এর ইফতার ও দোয়া মাহফিল সফলভাবে সম্পন্ন হওয়ায় শুকরিয়া প্রকাশ করেছেন জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রদল নেতা সৈয়দ আলমগীর আলী রাজু।

১৭ মার্চ   (সোমবার) বিকাল ৪ টায় নয়া পল্টনস্থ বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের পাশে সাঙ্গিলা হোটেলের দ্বিতীয় তলায় জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের (জিসপ) এর সভাপতি এম গিয়াস উদ্দিন খোকনের সভাপতিত্বে পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ কামাল হোসেন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বিএনপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি’র উপদেষ্টা মন্ডলীর সদস্য জহির উদ্দিন স্বপন,অধ্যাপক ডক্টর সুকোমল বড়ুয়া, উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য- আলহাজ্ব কাজী আবুল বাশার, তরুণ বিএনপি নেতা হুম্মাম কাদের চৌধুরী সদস্য জাতীয় নির্বাহী কমিটি, শামীমা বরকত লাকি,(জিসপ) উপদেষ্টা মন্ডলীর সদস্য ঢাকা,(জিসপ) কেন্দ্রীয় নির্বাহী কমিটি’র সাবেক সভাপতি এস এম শাহজাহান সাজু, মোঃ শহিদুল ইসলাম (সুমন) সদস্য, জেলা পরিষদ খাগড়াছড়ি সহ জাতীয় নেতৃবৃন্দ,রাজনীতিবিদ, সমাজসেবক,সাংবাদিক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ।

প্রধান অতিথির বক্তব্যে শামসুজ্জামান দুদু বলেন, গত দেড় দশকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিএনপি ও দলীয় নেতাকর্মীদের নানাভাবে হয়রানি করেছে। দলীয় নানা কর্মসুচি সহ ধর্মীয় কর্মসুচিতেও বাধা প্রয়োগ করে নজির সৃষ্টি করেছিল আওয়ামী লীগ।আওয়ামীলীগের সিমাহীন অত্যাচার ও অসহনীয় নির্যাতনের মাত্রা অতিক্রম করে তারা এতটা বেপরোয়া হয়েছিল সাধারণ মানুষের মৌলিক ও নৈতিক স্বাধীনতা বলতে কিছু ছিল না। গত ৫ আগষ্ট ছাত্রজনতার ঐক্যবদ্ধ আন্দোলে জুলুমবাজ আওয়ামীলীগ ও তাদের নেত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশান্তর জীবন পার করছে। অনুষ্ঠানে দেশের সমৃদ্ধি, জনগণের কল্যাণ ও দলের সফলতা কামনা ও বেগম খালেদা জিয়া’র রোগমুক্ত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করে ইফতার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট