1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জগন্নাথপুরে ফুটপাত ব্যবসায়ীদের ফের সতর্ক করলো ভ্রাম্যমাণ আদালত জগন্নাথপুর পৌরসভার ৮ নং ওয়ার্ড বিএনপির সম্মেলন ও কাউন্সিল জগন্নাথপুরে ঝুলন্ত মরদেহ উদ্ধার জগন্নাথপুরে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ইয়াসীন খানের সমর্থনে উঠান বৈঠক জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মাওলানা জয়নাল আবেদীন এর মতবিনিময় সভা শরিয়ত ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় খেলাফত মজলিস – জগন্নাথপুরে মহাসচিব ড. আহমেদ আব্দুল কাদের জগন্নাথপুরে বিট্রিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সেলাই মেশিন বিতরণ ও আলোচনা সভা জলবায়ু পরিবর্তনের প্রভাবে জগন্নাথপুরে ব্রাকের ব্যতিক্রমধর্মী উদ্যোগ জগন্নাথপুরে সাংবাদিকদের সাথে খেলাফত মজলিস প্রার্থীর মতবিনিময় সুনামগঞ্জ -৩ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুশতাক আহমদের মতবিনিময়

জগন্নাথপুরে ৬দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরস্থ আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়াম মাঠে ৬ দিনব্যাপী  কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) সকাল ১১ টায় মেলার উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ।

পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্প  (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ কৃষি প্রযুক্তি মেলার আয়োজন করেছে। মেলায় মোট ২০ টি স্টলে প্রদর্শন করা হচ্ছে।

উদ্বোধনের আগে মেলা উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে  উপজেলা পরিষদ প্রাঙ্গণ  থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরে উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ এর সভাপতিত্বে  আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়াম প্রাঙ্গণে আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ, উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আল আমীন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ জয়নাল হোসেন, চিলাউড়া- হলদিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহীদুল ইসলাম বকুল, কৃষাণ- কৃষাণী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রিন্ট- ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট