নিজস্ব প্রতিবেদকঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার বাজেট পেশ করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে মোট আয় দেখানো হয়েছে ২১ কোটি ৩৮ লক্ষ ৫০ হাজার টাকা। মোট ব্যয় দেখানো হয়েছে ২১ কোটি ২৮ লক্ষ ৫০ হাজার টাকা।
সোমবার সকাল ১১ টায় জগন্নাথপুর পৌর মিলনায়তনে বাজেট পেশ করেন পৌর প্রশাসক বরকত উল্লাহ । এতে উদ্বৃত্ত দেখানো হয় ১০ লক্ষ টাকা।
সোমবার (২১ জুলাই) জগন্নাথপুর পৌর ভবনে বাজেট পেশ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৌর প্রশাসক বরকত উল্লাহ'র সভাপতিত্বে ও উপ সহকারী প্রকৌশলী সতিশ গোস্বামীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- পৌরসভার সহায়ক কাউন্সিলর সোহরাব হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুব আলম। এসময় জগন্নাথপুরের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ পৌরসভার কর্মকর্তা- কর্মচারীরা উপস্থিত ছিলেন।
কার্যালয়ঃ ডাকবাংলো রোড, জগন্নাথপুর আ/এ, জগন্নাথপুর পৌরসভা, জগন্নাথপুর সুনামগঞ্জ।
যোগাযোগ : (মোবাইল ও হোয়াটস্অ্যাপ) 𝟎𝟏𝟕𝟏𝟏𝟏𝟎𝟒𝟒𝟒𝟖, 𝟎𝟏𝟕𝟏𝟔𝟎𝟐𝟑𝟏𝟒𝟎, 𝟎𝟏𝟕𝟏𝟐𝟖𝟎𝟎𝟔𝟔𝟕
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত