1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জগন্নাথপুরে ফুটপাত ব্যবসায়ীদের ফের সতর্ক করলো ভ্রাম্যমাণ আদালত জগন্নাথপুর পৌরসভার ৮ নং ওয়ার্ড বিএনপির সম্মেলন ও কাউন্সিল জগন্নাথপুরে ঝুলন্ত মরদেহ উদ্ধার জগন্নাথপুরে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ইয়াসীন খানের সমর্থনে উঠান বৈঠক জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মাওলানা জয়নাল আবেদীন এর মতবিনিময় সভা শরিয়ত ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় খেলাফত মজলিস – জগন্নাথপুরে মহাসচিব ড. আহমেদ আব্দুল কাদের জগন্নাথপুরে বিট্রিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সেলাই মেশিন বিতরণ ও আলোচনা সভা জলবায়ু পরিবর্তনের প্রভাবে জগন্নাথপুরে ব্রাকের ব্যতিক্রমধর্মী উদ্যোগ জগন্নাথপুরে সাংবাদিকদের সাথে খেলাফত মজলিস প্রার্থীর মতবিনিময় সুনামগঞ্জ -৩ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুশতাক আহমদের মতবিনিময়

বিদ্যুৎ কার্যালয় স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে ফুঁসে উঠছে জগন্নাথপুরের জনসাধারণ

  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে জগন্নাথপুরের বিদ্যুৎ সরবরাহ (পিডিবি)  কার্যালয়  উপজেলা সদর থেকে ৮ কিলোমিটার দূরে ইনাতনগরে স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে জেগে উঠেছে জগন্নাথপুরের সাধারণ জনতা। ফ্যাসিস্টদের বিশেষ সুবিধার জন্য এই নিয়মবহির্ভূত সিদ্ধান্ত যেকোনো মূল্যে রুখে দিতে চান জগন্নাথপুরের জনসাধারণ। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সরব হয়ে উঠেছে। তারা এই জনদূর্ভোগমূলক সিদ্ধান্ত বাতিল ও সদরে বহাল রাখার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।

এমন দাবীতে গত  ১৯ জুলাই  শনিবার বিকেল ৪ টায় জগন্নাথপুর পৌরপয়েন্টে বিশাল মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।  স্থানীয় ব্যবসায়ীগন, বিদ্যুৎ গ্রাহকবৃন্দ ও সর্বসাধারনের আয়োজনে পৌর পয়েন্টে এ মানববন্ধন পালন করা হয়। বিশিষ্ট মুরব্বী আবুল লেইছ এর সভাপতিত্বে ও সংবাদকর্মী আব্দুল ওয়াহিদের পরিচালনায় বক্তব্য রাখেন ব্যবসায়ী ফারুক আহমদ, হাবিবুর রহমান হাবিল, জাতীয় নাগরিক পার্টি এনসিপির সুনামগঞ্জ জেলা সমন্বয় কমিটির সদস্য সাংবাদিক আলী হোসেন খান, রিপোর্টাস ইউনিটির সভাপতি সাংবাদিক আমিনুর রহমান জিলু, জগন্নাথপুর বাজার তদারক কমিটির জয়েন সেক্রেটারী লিটন মিয়া, মামুনুর রশীদ মামুন, সামাজিক সংগঠক আলী আকবর  প্রমুখ। বক্তারা জনদূর্ভোগ লাগবে বিদ্যুৎ অফিস স্থানান্তর না করার দাবী জানান। বিদ্যুৎ অফিস স্থানান্তর করার পরিকল্পনা বাস্তবায়ন করার চেষ্টা করা হলে সর্বস্তরের জনসাধারনকে নিয়ে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট