1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জগন্নাথপুরে ফুটপাত ব্যবসায়ীদের ফের সতর্ক করলো ভ্রাম্যমাণ আদালত জগন্নাথপুর পৌরসভার ৮ নং ওয়ার্ড বিএনপির সম্মেলন ও কাউন্সিল জগন্নাথপুরে ঝুলন্ত মরদেহ উদ্ধার জগন্নাথপুরে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ইয়াসীন খানের সমর্থনে উঠান বৈঠক জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মাওলানা জয়নাল আবেদীন এর মতবিনিময় সভা শরিয়ত ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় খেলাফত মজলিস – জগন্নাথপুরে মহাসচিব ড. আহমেদ আব্দুল কাদের জগন্নাথপুরে বিট্রিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সেলাই মেশিন বিতরণ ও আলোচনা সভা জলবায়ু পরিবর্তনের প্রভাবে জগন্নাথপুরে ব্রাকের ব্যতিক্রমধর্মী উদ্যোগ জগন্নাথপুরে সাংবাদিকদের সাথে খেলাফত মজলিস প্রার্থীর মতবিনিময় সুনামগঞ্জ -৩ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুশতাক আহমদের মতবিনিময়

জগন্নাথপুর- শান্তিগঞ্জের উন্নয়নে সৈয়দ তালহা আলমের বিকল্প নেই

  • প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত ১২ দলীয় জোট সমর্থিত বিএনপি জোটের মনোনয়ন প্রত্যাশী সৈয়দ তালহা আলমের সমর্থনে সুনামগঞ্জের জগন্নাথপুরে নির্বাচনী জনসভায়  বক্তারা বলেছেন,  জগন্নাথপুর- শান্তিগঞ্জের মানুষের ভাগ্যোন্নয়নে জমিয়তে উলামায়ের মনোনীত প্রার্থী সৈয়দ তালহা আলমের বিকল্প নেই। তালহা আলমের শিক্ষা- দীক্ষা ও পারিবারিক ঐতিহ্য রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বাধীন ১২ দলীয় জোটে সুনামগঞ্জ- ৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে  তিনিই ধানের শীষ প্রতীক পাবেন বলে আমরা আশাবাদী। 

তারা বলেন, অতীতে এই আসন  জমিয়তের জন্য বরাদ্দ ছিল । ২০০১ সালে এই আসনে জমিয়তকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেওয়া হয়। আমরা আশাবাদী, বিএনপি জমিয়তকে মনোনয়ন দিলে পুরো বাংলাদেশের মধ্যে বেশি ভোটে সুনামগঞ্জ- ৩ আসন উপহার দেওয়া হবে। বক্তারা আরো বলেন, বিগত ফ্যাসিবাদী শাসনামলে উপজেলা নির্বাচনে তালহা আলমের নির্বাচনী ফলাফল ছিনতাই করা হয়। কিন্তু তালহা আলম  জনতার চেয়ারম্যান হয়ে জনতার হৃদয়ে গেঁথে আছেন। বর্তমানে তালহা আলমের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, এই গণজোয়ার কেউ থামাতে পারবে না।

শনিবার (৩০ আগষ্ট) বিকেল ৪ টায় জমিয়তে উলামায়ে ইসলাম জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন শাখার আয়োজনে সৈয়দপুর বাজারে এ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।

সৈয়দপুর-সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জমিয়তের আহবায়ক  বিশিষ্ট লেখক, কবি ও গবেষক ও ইসলামি চিন্তাবিদ, হাকিম মাওঃ সৈয়দ তাজুল ইসলামের সভাপতিত্বে  প্রধান অতিথির বক্তব্যে  জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয়  প্রচার সম্পাদক সৈয়দ তালহা আলম বলেন, বিগত দিনে সুনামগঞ্জ- ৩ আসনে প্রভাবশালী মন্ত্রীরা প্রতিনিধিত্ব করলেও জগন্নাথপুর উপজেলার মীরপুর ও সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নে উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। তিনি বলেন, অন্যের ডানহাত, বাম হাত দিয়ে  উন্নয়ন হয় না। উন্নয়ন করতে হলে নিজের দু’হাত লাগে। তাই আগামী সংসদ নির্বাচনে ১২ দলীয় জোট সমর্থিত বিএনপি জোটের  ধানের শীষ প্রতীকের মনোনয়ন পেলে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলার প্রতিটি গ্রামে গ্রামে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

জমিয়তের জগন্নাথপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক এম শাহিনুর রহমানের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে  বক্তব্য রাখেন- কেন্দ্রীয় জমিয়তের সহকারী মহাসচিব, সুনামগঞ্জ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক এবং জামালগঞ্জ উপজেলা জমিয়তের সাবেক ভাইস চেয়ারম্যান হাফিজ রশীদ আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন-  জমিয়তে উলামায়ে ইসলামের  কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মাওঃ শায়েক হোসাইন আহমদ দরমপুরী, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মাও. নুরুল হক বিশ্বনাথী।

বক্তব্য রাখেন-  প্রবীণ জমিয়ত নেতা হাজী আব্দাল হোসেন, জমিয়তে উলামায়ে ইসলাম জগন্নাথপুর উপজেলা শাখার  সভাপতি হাজী সৈয়দ উজায়েরুল হক মগনু, শান্তিগঞ্জ উপজেলা শাখার নির্বাহী সভাপতি মাও. খলিলুর রহমান, জগন্নাথপুর উপজেলা শাখার সহ সভাপতি মাওলানা হাফিজুর রহমান, জগন্নাথপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা এরশাদ খান আল হাবিব, শান্তিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক এম আব্দুল হাফিজ, সাংগঠনিক সম্পাদক হাফিজ হোসাইন আহমদ, শান্তিগঞ্জ উপজেলা যুব জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা আফাজ আহমেদ, জগন্নাথপুর পৌর শাখার সদস্য সচিব ও জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সহ সাধারণ সম্পাদক লিটন মিয়া, কলকলিয়া ইউনিয়ন শাখার সভাপতি ডাঃ শামসুল হক,  চিলাউড়া- হলদিপুর ইউনিয়ন জমিয়তের সভাপতি হাজী আনোয়ার মিয়া, জগন্নাথপুর উপজেলা যুব জমিয়তের সভাপতি মৌলভী সুজাদ আলী, সাধারণ সম্পাদক আক্তার হোসেন,  সৈয়দপুর- শাহারপাড়া ইউনিয়ন যুব জমিয়ত নেতা শামসুর রহমান মিটু, সৈয়দপুর-সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন ইউপি সদস্য খুর্শেদ আলী।

স্বাগত বক্তব্য  রাখেন-  জগন্নাথপুর উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি সৈয়দ একরামুল ইসলাম।

শুরুতেই পবিত্র আল কুরআন থেকে তেলাওয়াত করেন জগন্নাথপুর উপজেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক  হাজী আনহার উদ্দিন। পরে মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট