1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জগন্নাথপুরে ফুটপাত ব্যবসায়ীদের ফের সতর্ক করলো ভ্রাম্যমাণ আদালত জগন্নাথপুর পৌরসভার ৮ নং ওয়ার্ড বিএনপির সম্মেলন ও কাউন্সিল জগন্নাথপুরে ঝুলন্ত মরদেহ উদ্ধার জগন্নাথপুরে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ইয়াসীন খানের সমর্থনে উঠান বৈঠক জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মাওলানা জয়নাল আবেদীন এর মতবিনিময় সভা শরিয়ত ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় খেলাফত মজলিস – জগন্নাথপুরে মহাসচিব ড. আহমেদ আব্দুল কাদের জগন্নাথপুরে বিট্রিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সেলাই মেশিন বিতরণ ও আলোচনা সভা জলবায়ু পরিবর্তনের প্রভাবে জগন্নাথপুরে ব্রাকের ব্যতিক্রমধর্মী উদ্যোগ জগন্নাথপুরে সাংবাদিকদের সাথে খেলাফত মজলিস প্রার্থীর মতবিনিময় সুনামগঞ্জ -৩ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুশতাক আহমদের মতবিনিময়

জগন্নাথপুরে ফুটপাত ব্যবসায়ীদের ফের সতর্ক করলো ভ্রাম্যমাণ আদালত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

সুনামগঞ্জের জগন্নাথপুরে ফুটপাত ব্যবসায়ী ও দোকানের সামনে অবশিষ্ট অংশ দখলে নেওয়া দোকানদারদের  ফের সতর্ক বার্তা দিয়েছে  ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর)  বিকেলে জগন্নাথপুর পৌর শহরে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসিন উদ্দিন।

তবে কোনো ব্যবসায়ীকে জরিমানা না করলেও হেমলেট ও কাগজ না থাকায়  তিন মোটরসাইকেল আরোহীকে ২ শত টাকা করে ৬ শত টাকা জরিমানা  করা হয়।

জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসিন উদ্দিন জানান, ফুটপাত ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে জগন্নাথপুর পৌরশহরের ফুটপাত দখল করে রেখেছে। এছাড়া নিয়ম বহির্ভূতভাবে বাজারের কিছু ব্যবসায়ী রাস্তার পাশে সাইনবোর্ড ও সরকারি ভূমিতে মালামাল রেখে জনভোগান্তি সৃষ্টি করেছে। তাদেরকে ফের সতর্ক করি। আগামীতে এমন অনিয়ম পেলে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবো।

প্রসঙ্গত,  গত ২৭ আগস্ট জগন্নাথপুর  উপজেলা প্রশাসনের উদ্যোগে জগন্নাথপুর পৌরশহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।  ৪০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদসহ  ৫ ভাসমান ব্যবসায়ীদের কাছ থেকে ২ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় তাদের কঠোর সতর্ক করা হয়। কিন্তু কয়েকদিনের মাথায় মাথায় তারা আবারও ফুটপাত দখলে নেয় ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট