নিজস্ব প্রতিবেদক:
সুনামগঞ্জের জগন্নাথপুর বাজারে সিলিন্ডার গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং মূল্য তালিকা তদারকির লক্ষ্যে গত ২৮ ফেব্রুয়ারি (শনিবার) বিকেলে মোবাইল কোর্টের বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
অভিযান চলাকালে গ্যাসের সঠিক মূল্য তালিকা প্রদর্শন না করা এবং বিক্রয় রশিদ সংরক্ষণ না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে 'মেসার্স হাবিব ট্রেডার্স' নামক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার অর্থ অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদানের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযান চলাকালে সকল ডিলার ও খুচরা বিক্রেতাকে বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা প্রদর্শনের জন্য সতর্ক করা হয়। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।
অভিযান শেষে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহসিন উদ্দিন জানান, "ভোক্তাদের অধিকার রক্ষায় আমরা নিয়মিত বাজার তদারকি করছি। মেসার্স হাবিব ট্রেডার্স নির্ধারিত মূল্য তালিকা ও বিক্রয় রশিদ সংরক্ষণে ব্যর্থ হওয়ায় তাদের অর্থদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে আমাদের এই ধরনের ঝটিকা অভিযান ও কঠোর তদারকি নিয়মিত থাকবে।
কার্যালয়ঃ ডাকবাংলো রোড, জগন্নাথপুর আ/এ, জগন্নাথপুর পৌরসভা, জগন্নাথপুর সুনামগঞ্জ।
যোগাযোগ : (মোবাইল ও হোয়াটস্অ্যাপ) 𝟎𝟏𝟕𝟏𝟏𝟏𝟎𝟒𝟒𝟒𝟖, 𝟎𝟏𝟕𝟏𝟔𝟎𝟐𝟑𝟏𝟒𝟎, 𝟎𝟏𝟕𝟏𝟐𝟖𝟎𝟎𝟔𝟔𝟕
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত