জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মুহিত মুনির দেশ-বিদেশে অবস্থানরত সকল পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই সম্প্রীতি। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে বয়ে আনুক অনাবিল সুখ ও শান্তি। জগন্নাথপুর পৌরসভাকে একটি আধুনিক, বৈষম্যহীন ও বাসযোগ্য আদর্শ পৌরসভা হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য।

শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, "আমি জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর গ্রামের সন্তান হিসেবে আপনাদেরই একজন। আপনাদের সেবা করার সুযোগ পেতে আমি আসন্ন নির্বাচনে মেয়র পদপ্রার্থী হতে চাই। আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থনই আমার পথচলার মূল শক্তি।"
তিনি তার শুভেচ্ছা বার্তায় বিশেষভাবে প্রবাসে অবস্থানরত জগন্নাথপুর উপজেলার সবাইকে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান জানান।- বিজ্ঞপ্তি
কার্যালয়ঃ ডাকবাংলো রোড, জগন্নাথপুর আ/এ, জগন্নাথপুর পৌরসভা, জগন্নাথপুর সুনামগঞ্জ।
যোগাযোগ : (মোবাইল ও হোয়াটস্অ্যাপ) 𝟎𝟏𝟕𝟏𝟏𝟏𝟎𝟒𝟒𝟒𝟖, 𝟎𝟏𝟕𝟏𝟔𝟎𝟐𝟑𝟏𝟒𝟎, 𝟎𝟏𝟕𝟏𝟐𝟖𝟎𝟎𝟔𝟔𝟕
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত