নিজস্ব প্রতিবেদক:
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকায় বাবার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে চিনু বেগম (২৮) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে জগন্নাথপুর পৌর শহরের বাসুদেব বাড়ি আবাসিক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত চিনু বেগম হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মিটু মিয়ার স্ত্রী এবং দুই সন্তানের জননী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগে দুই সন্তানসহ বাবার বাড়িতে বেড়াতে আসেন চিনু বেগম। মঙ্গলবার দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নেমে তিনি পানিতে তলিয়ে যান।
স্থানীয় এক ব্যক্তি তাকে উদ্ধার করে দ্রুত জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই শাহীন আহমেদ জানান, তার বোন দীর্ঘ দিন ধরে মৃগীরোগে ভুগছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করেছে। তিনি বলেন, "প্রাথমিকভাবে জানা গেছে ওই নারী মৃগীরোগে আক্রান্ত ছিলেন এবং গোসল করতে নেমে পানিতে ডুবে তার মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
কার্যালয়ঃ ডাকবাংলো রোড, জগন্নাথপুর আ/এ, জগন্নাথপুর পৌরসভা, জগন্নাথপুর সুনামগঞ্জ।
যোগাযোগ : (মোবাইল ও হোয়াটস্অ্যাপ) 𝟎𝟏𝟕𝟏𝟏𝟏𝟎𝟒𝟒𝟒𝟖, 𝟎𝟏𝟕𝟏𝟔𝟎𝟐𝟑𝟏𝟒𝟎, 𝟎𝟏𝟕𝟏𝟐𝟖𝟎𝟎𝟔𝟔𝟕
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত