প্রবাসের মাটিতে বাংলাদেশের গৌরব ছড়িয়ে দিতে এবং গুণী প্রবাসী ও বাংলাদেশিদের স্বীকৃতি জানাতে গ্রীসের রাজধানী এথেন্সে অনুষ্ঠিত হতে যাচ্ছে বর্ণাঢ্য আন্তর্জাতিক আয়োজন ‘বাংলা ইউরোভিশন ২০২৬’।
এই উৎসবকে কেন্দ্র করে ‘গ্লোবাল বাংলাদেশি প্রফেশনাল নেটওয়ার্কিং সামিট’ এবং ‘চ্যানেল ফেস্টিভ্যাল কমিউনিটি অ্যাওয়ার্ডস’-এর মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হবে।

সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক অ্যাওয়ার্ডের জন্য যোগ্য প্রবাসী ব্যক্তি, শিল্পী, উদ্যোক্তা ও সংগঠকদের নিকট থেকে মনোনয়ন আহ্বান করা হয়েছে।
আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, শিল্প-সংস্কৃতি, ব্যবসা-বাণিজ্য, মানবাধিকার, চিকিৎসা, সমাজসেবা এবং সাংবাদিকতাসহ বিভিন্ন পেশাগত ক্ষেত্রে যারা বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করছেন, তাদের এই অনুষ্ঠানের মাধ্যমে বিশেষভাবে সম্মানিত করা হবে। বিশেষ করে ‘আজীবন সম্মাননা’, ‘সেরা রেমিট্যান্স যোদ্ধা’, ‘সেরা নারী উদ্যোক্তা’ এবং ‘নতুন প্রজন্মের মেধাবী শিক্ষার্থী’র মতো গুরুত্বপূর্ণ ক্যাটাগরিগুলো এই আয়োজনে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এবারের আয়োজনে আন্তর্জাতিক উপদেষ্টা কমিটিতে যুক্ত রয়েছেন স্কটল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের অনারারি কনসাল জেনারেল ড. ওয়ালি তসর উদ্দিন এমবিই, ব্রিটিশ এমপি ফয়সল চৌধুরী এমবিই এবং বাংলা ইউরোভিশন এথেন্সের সভাপতি ইদ্রিস আলী আজিজসহ ইউরোপ ও আমেরিকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। বাংলাদেশে এই আয়োজনের সমন্বয়ক হিসেবে কাজ করছেন নাট্যব্যক্তিত্ব ড. আইরিন পারভীন লোপা এবং প্রিন্সেস সুহেনা আক্তার হেনা।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, দল-মত ও জাতিগত ভেদাভেদ ভুলে “আমরা সবাই বাংলাদেশি”—এই স্লোগানকে সামনে রেখে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রবাসীদের সাফল্য ও ঐক্য উদ্যাপন করাই এই অনুষ্ঠানের মূল লক্ষ্য।
এথেন্সের আলিশান শপিং কমপ্লেক্সের ডিরেক্টর এবং সাগরিকা রেস্টুরেন্টের পরিচালক মুহিত মুনিরসহ বিশিষ্ট ব্যক্তিবর্গকে এই আয়োজনে সক্রিয় সহযোগিতার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, এই উদ্যোগের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি পাবে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি আরও সুদৃঢ় হবে।
আগ্রহী ব্যক্তিরা মনোনয়নের বিস্তারিত তথ্য ও নিবন্ধনের জন্য সরাসরি www.banglaeurovision.gr ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আয়োজক কমিটির সাথে যোগাযোগ করতে পারেন।-
প্রেস বিজ্ঞপ্তি
কার্যালয়ঃ ডাকবাংলো রোড, জগন্নাথপুর আ/এ, জগন্নাথপুর পৌরসভা, জগন্নাথপুর সুনামগঞ্জ।
যোগাযোগ : (মোবাইল ও হোয়াটস্অ্যাপ) 𝟎𝟏𝟕𝟏𝟏𝟏𝟎𝟒𝟒𝟒𝟖, 𝟎𝟏𝟕𝟏𝟔𝟎𝟐𝟑𝟏𝟒𝟎, 𝟎𝟏𝟕𝟏𝟐𝟖𝟎𝟎𝟔𝟔𝟕
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Try this — create your own ai girlfriend for AI chat