নিজস্ব প্রতিবেদক:
‘স্বাস্থ্যসেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ও বেসরকারি সংস্থা ব্র্যাক এর স্বাস্থ্য কর্মসূচির সহযোগিতায় একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি জগন্নাথপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু হয়ে পৌর শহরের শান্তিনগর পয়েন্টে গিয়ে শেষ হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন- জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কৃপেশ রঞ্জন রায়, জুনিয়র কনসালট্যান্ট ডা. মোছাঃ রাফিয়া আক্তার, ডা. জয়ন্ত কুমার রায় ও ডা. সোনিয়া লতিফ।
আরও উপস্থিত ছিলেন- জগন্নাথপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. বদরুদ্দোজা, ডা. নাজমুল খান, ডা. জান্নাতুল ফেরদৌস, ডা. মোরসালিন অনিক এবং প্রোগ্রাম অর্গানাইজার বশির আহমেদ।
এছাড়াও স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ কর্মসূচিতে অংশ নিয়ে সাধারণ মানুষকে স্বাস্থ্য সচেতন হওয়ার আহ্বান জানান।
কার্যালয়ঃ ডাকবাংলো রোড, জগন্নাথপুর আ/এ, জগন্নাথপুর পৌরসভা, জগন্নাথপুর সুনামগঞ্জ।
যোগাযোগ : (মোবাইল ও হোয়াটস্অ্যাপ) 𝟎𝟏𝟕𝟏𝟏𝟏𝟎𝟒𝟒𝟒𝟖, 𝟎𝟏𝟕𝟏𝟔𝟎𝟐𝟑𝟏𝟒𝟎, 𝟎𝟏𝟕𝟏𝟐𝟖𝟎𝟎𝟔𝟔𝟕
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত