নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের জগন্নাথপুরে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ রোববার (১০ মে) সকাল আনুমানিক ৯টার দিকে জগন্নাথপুর পৌরসভাধীন জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল সংলগ্ন দক্ষিণ পাশের একটি টিনশেড ছাপড়া ঘর থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম আনাস আলী (৩২)। তিনি জগন্নাথপুর আলিয়াবাদ গ্রামের মৃত আজমান আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আনাস আলী অবিবাহিত ছিলেন এবং বিগত কয়েক বছর যাবত তিনি মানসিক ভারসাম্যহীন অবস্থায় ভুগছিলেন। তিনি মাঝেমধ্যে বাড়িতে অবস্থান করলেও বেশিরভাগ সময় রাস্তাঘাটে চলাফেরা করতেন। রোববার সকালে বিদ্যালয়ের সীমানা প্রাচীরের পাশে একটি ঘরে তাকে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা থানা পুলিশকে অবহিত করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা, তবে ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
কার্যালয়ঃ ডাকবাংলো রোড, জগন্নাথপুর আ/এ, জগন্নাথপুর পৌরসভা, জগন্নাথপুর সুনামগঞ্জ।
যোগাযোগ : (মোবাইল ও হোয়াটস্অ্যাপ) 𝟎𝟏𝟕𝟏𝟏𝟏𝟎𝟒𝟒𝟒𝟖, 𝟎𝟏𝟕𝟏𝟔𝟎𝟐𝟑𝟏𝟒𝟎, 𝟎𝟏𝟕𝟏𝟐𝟖𝟎𝟎𝟔𝟔𝟕
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত