নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে সাতজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার গ্রেফতারকৃত আসামিদের সুনামগঞ্জ আদালতে চালান দেওয়া হয়েছে। এর আগে শুক্র ও শনিবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।
জগন্নাথপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ আইনের ৩৪ ধারায় নন-এফআইআর মামলায় জগন্নাথপুর পৌর এলাকার ইকড়ছই গ্রামের বাসিন্দা জুলফাস মিয়া ও দোলন দেবকে জগন্নাথপুর পৌর এলাকা থেকে গ্রেফতার করা হয়। একই আইনের অন্য একটি মামলায় ইকড়ছই গ্রামের মোঃ আলাউদ্দিন, মোঃ হাসিম এবং বাড়ী জগন্নাথপুর গ্রামের দুদু মিয়াকে পৌর এলাকার সুইচ গেট সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
তাছাড়া ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আরও দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ছাতক উপজেলার লক্ষণসোম গ্রামের বাসিন্দা আফজল আহমদকে জগন্নাথপুর পৌরশহরস্থ মোবাইল মার্কেট এলাকা থেকে এবং সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার নূরপুর গ্রামের রুবেল আহমেদকে পাটলী ইউনিয়নের রসুলগঞ্জ বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে গত দুই দিনে এই সাতজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের শনিবার যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পুলিশের এই বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
কার্যালয়ঃ ডাকবাংলো রোড, জগন্নাথপুর আ/এ, জগন্নাথপুর পৌরসভা, জগন্নাথপুর সুনামগঞ্জ।
যোগাযোগ : (মোবাইল ও হোয়াটস্অ্যাপ) 𝟎𝟏𝟕𝟏𝟏𝟏𝟎𝟒𝟒𝟒𝟖, 𝟎𝟏𝟕𝟏𝟔𝟎𝟐𝟑𝟏𝟒𝟎, 𝟎𝟏𝟕𝟏𝟐𝟖𝟎𝟎𝟔𝟔𝟕
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত