জগন্নাথপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণসহ দেশ-বিদেশে অবস্থানরত সবাইকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ৭নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী মোঃ সামছুল ইসলাম শাহিন।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, "মনোবল আছে যার, জনপ্রতিনিধি হওয়ার অধিকার তার"। এই স্লোগানকে ধারণ করে আমি আগামী দিনে ৭নং ওয়ার্ডকে একটি আদর্শ ও সেবামূলক ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই। ত্যাগের মহিমায় ভাস্বর ঈদুল আজহা আমাদের সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।
পৌরসভার ৭নং ওয়ার্ডের সামগ্রিক উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে আমি আপনাদের সকলের দোয়া, আন্তরিক সহযোগিতা ও মূল্যবান রায় প্রত্যাশা করছি। ত্যাগের আনন্দে উদ্বুদ্ধ হয়ে আমরা যেন সবাই মিলে একটি সুন্দর সমাজ গড়ে তুলতে পারি, ঈদের এই পবিত্র দিনে এটাই আমার কামনা।
আপনাদের সবার ঈদ কাটুক শান্তিতে ও নিরাপদে। সবাইকে আবারো ঈদ মোবারক!
কার্যালয়ঃ ডাকবাংলো রোড, জগন্নাথপুর আ/এ, জগন্নাথপুর পৌরসভা, জগন্নাথপুর সুনামগঞ্জ।
যোগাযোগ : (মোবাইল ও হোয়াটস্অ্যাপ) 𝟎𝟏𝟕𝟏𝟏𝟏𝟎𝟒𝟒𝟒𝟖, 𝟎𝟏𝟕𝟏𝟔𝟎𝟐𝟑𝟏𝟒𝟎, 𝟎𝟏𝟕𝟏𝟐𝟖𝟎𝟎𝟔𝟔𝟕
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত