পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জগন্নাথপুর ও শান্তিলগঞ্জসহ দেশ-বিদেশে অবস্থানরত সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরের পেশাজীবী থানা আমীর ও মজলিসে শূরা সদস্য অ্যাডভোকেট ইয়াসীন খান।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা আমাদের মাঝে প্রতি বছর ত্যাগের মহান ও অনন্য বার্তা নিয়ে হাজির হয়। আল্লাহর নির্দেশ ও সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে হযরত ইব্রাহীম (আ.) ও হযরত ইসমাইল (আ.) যেভাবে তাঁদের সবচেয়ে প্রিয় সম্পদ ও জীবন কোরবানি দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন, তা সমগ্র মুসলিম উম্মাহর জন্য এক চিরন্তন আদর্শ। পশু কোরবানির মাধ্যমে মূলত আমাদের ভেতরের অহংকার, হিংসা, বিদ্বেষ ও পশুবৃত্তিকে কোরবানি দিতে হবে।
অ্যাডভোকেট ইয়াসীন খান আরও বলেন, পবিত্র ঈদের এই আনন্দঘন মুহূর্তে আমাদের আশেপাশের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষদের ভুলে গেলে চলবে না। সামর্থ্যবানদের উচিত কোরবানির আনন্দের পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের খুশিকে সবার মাঝে ছড়িয়ে দেওয়া। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে একটি সুন্দর, ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সবশেষে তিনি মহান আল্লাহর দরবারে সকলের কোরবানি ও ইবাদত কবুল করার প্রার্থনা করেন এবং দেশ-বিদেশের সবার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে আবারও পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান।
কার্যালয়ঃ ডাকবাংলো রোড, জগন্নাথপুর আ/এ, জগন্নাথপুর পৌরসভা, জগন্নাথপুর সুনামগঞ্জ।
যোগাযোগ : (মোবাইল ও হোয়াটস্অ্যাপ) 𝟎𝟏𝟕𝟏𝟏𝟏𝟎𝟒𝟒𝟒𝟖, 𝟎𝟏𝟕𝟏𝟔𝟎𝟐𝟑𝟏𝟒𝟎, 𝟎𝟏𝟕𝟏𝟐𝟖𝟎𝟎𝟔𝟔𝟕
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত