নিজস্ব প্রতিবেদক :
ঐতিহ্যবাহী মূলধারার সাংবাদিকদের সংগঠন জগন্নাথপুর প্রেসক্লাবের ৪৩ বছরে পদার্পণ উপলক্ষে এক উৎসবমুখর পরিবেশে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে ‘জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম’ কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।

জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনুর পরিচালনায় সভায় বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি আব্দুল হাই, যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, কোষাধ্যক্ষ জামাল উদ্দিন বেলাল, দপ্তর সম্পাদক গোলাম সারোয়ার, ক্রীড়া সম্পাদক হুমায়ুন কবির, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আমিনুল হক সিপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল রহমান জিলু, সদস্য হিফজুর রহমান তালুকদার জিয়া, শাহ এস এম ফরিদ এবং আল-আমীন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য গোবিন্দ দে, সাধারণ সদস্য সুমিত রায়, বিপ্লব দেবনাথ, মুকিম উদ্দিন ও দুলন মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, ৪৩ বছরে পদার্পণের মাধ্যমে জগন্নাথপুর প্রেসক্লাব তার গৌরবময় ঐতিহ্য ও মর্যাদা বজায় রেখে চলেছে। সাংবাদিকতার এই সুমহান ঐতিহ্যকে অক্ষুণ্ন রাখতে এবং অপ-সাংবাদিকতার বিরুদ্ধে মূলধারার সংবাদকর্মীরা এখন সম্পূর্ণ ঐক্যবদ্ধ। পেশাগত মান ও মর্যাদা বজায় রেখে সবাইকে একসঙ্গে কাজ করে যাওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ।
সভায় জানানো হয়, আগামী জুলাই মাসে জগন্নাথপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণভাবে উদযাপনের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হবে।
কার্যালয়ঃ ডাকবাংলো রোড, জগন্নাথপুর আ/এ, জগন্নাথপুর পৌরসভা, জগন্নাথপুর সুনামগঞ্জ।
যোগাযোগ : (মোবাইল ও হোয়াটস্অ্যাপ) 𝟎𝟏𝟕𝟏𝟏𝟏𝟎𝟒𝟒𝟒𝟖, 𝟎𝟏𝟕𝟏𝟔𝟎𝟐𝟑𝟏𝟒𝟎, 𝟎𝟏𝟕𝟏𝟐𝟖𝟎𝟎𝟔𝟔𝟕
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত