নিজস্ব প্রতিবেদক :
জগন্নাথপুর থানা পুলিশের এক সফল অভিযানে মাদক মামলার চার এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৮ জুন) দিবাগত রাতে পৌরসভার হবিবপুর আশিঘর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন— জগন্নাথপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের আশিঘর (হবিবপুর) গ্রামের মৃত আব্দুল হকের ছেলে আব্দুল করিম (২৯), মৃত আব্দুল লতিফের ছেলে আবু তাহের (৩৮), মৃত আব্দুল মুসলিমের ছেলে মোহাম্মদ আলী (৪৮) এবং একই ওয়ার্ডের জালালপুর গ্রামের আরব আলীর ছেলে কাওছার আলম (৩৪)।
জগন্নাথপুর থানা পুলিশ জানায়, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলামের নেতৃত্ব অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (এফআইআর নং-৯, জি আর নং-৯৬) দায়ের করা হয়েছে। সোমবার (৮ জুন) দুপুরে সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালিয়ে আমরা এই চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হই।
কার্যালয়ঃ ডাকবাংলো রোড, জগন্নাথপুর আ/এ, জগন্নাথপুর পৌরসভা, জগন্নাথপুর সুনামগঞ্জ।
যোগাযোগ : (মোবাইল ও হোয়াটস্অ্যাপ) 𝟎𝟏𝟕𝟏𝟏𝟏𝟎𝟒𝟒𝟒𝟖, 𝟎𝟏𝟕𝟏𝟔𝟎𝟐𝟑𝟏𝟒𝟎, 𝟎𝟏𝟕𝟏𝟐𝟖𝟎𝟎𝟔𝟔𝟕
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত