ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :
ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ গয়াছ মিয়ার সমর্থনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার উসমানপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত সিলেট মহানগর শাহপরান তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক রুহেল আহমেদের বাসভবনে এই সভার আয়োজন করা হয়।
উসমানপুর ইউনিয়ন বিএনপি নেতা আহমদ আলীর সভাপতিত্বে এবং জেলা স্বেচ্ছাসেবক দল নেতা মো. সমর আলীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ গয়াছ মিয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি নেতা ইয়াকুব আলী মিসির এবং তাজপুর ইউনিয়ন কৃষক দলের সহ-সভাপতি মো. আনহার মিয়া।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষক দলের যুগ্ম আহ্বায়ক তহসিল মিয়া, বিএনপি নেতা আব্দুর বর, রুহুল আমিন ও মিজানুর রহমান মিজু, স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আলাউর রহমান শান্ত, সাবেক জেলা ছাত্রদল নেতা মিজানুর রহমান জনি, ছাত্রদল নেতা বদরুল আলম, শাহপরান তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক রুহেল আহমেদ, যুবদল নেতা দিনার, ইসলাম উদ্দীন, তোফায়েল, আহমেদ দিদার, আহমদ, ফরহাদ মিয়া এবং তাজুল মিয়াসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা আগামী উপজেলা পরিষদ নির্বাচনে মোহাম্মদ গয়াছ মিয়ার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
কার্যালয়ঃ ডাকবাংলো রোড, জগন্নাথপুর আ/এ, জগন্নাথপুর পৌরসভা, জগন্নাথপুর সুনামগঞ্জ।
যোগাযোগ : (মোবাইল ও হোয়াটস্অ্যাপ) 𝟎𝟏𝟕𝟏𝟏𝟏𝟎𝟒𝟒𝟒𝟖, 𝟎𝟏𝟕𝟏𝟔𝟎𝟐𝟑𝟏𝟒𝟎, 𝟎𝟏𝟕𝟏𝟐𝟖𝟎𝟎𝟔𝟔𝟕
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত