নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি বর্তমান আহবায়ক কমিটির সিনিয়র সদস্য বিশিষ্ট সাংবাদিক সানোয়ার হাসান সুনু কে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য এবং গালাগালের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জগন্নাথপুর উপজেলা বিএনপি।
রবিবার (২ আগস্ট) বিকেলে জগন্নাথপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এঘটনার প্রতিবাদ ও নিন্দা প্রস্তাব গৃহীত হয় এবং অপরাধীর বিরুধ্বে সাংগঠনিক ভাবে কঠোর শাস্তির সিদ্ধান্ত হয়।
জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হোরায়রা সাদ (মাস্টার) এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা বিএনপির সিনিয়র সদস্য আব্দুল মুকিত, জগন্নাথপুর উপজেলা বিএনপির সিনিয়র সদস্য লুৎফুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ জামাল উদ্দিন, যুগ্ম আহবায়ক আব্দুল মোছাব্বির, যুগ্ম আহবায়ক আব্দুস সোবহান, যুগ্ম আহবায়ক সোহেল আহমেদ খান টুনু, সিনিয়র সদস্য আবুল কাশেম স্বপন, সিনিয়র সদস্য সানোয়ার হাসান সুনু, সদস্য ছাদিকুর রহমান নানু সহ জগন্নাথপুর উপজেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, সৎ ও ন্যায়পরায়ণ ত্যাগী নেতা এবং সিনিয়র সাংবাদিক সানোয়ার হাসান সুনুকে অত্যন্ত অশালীন ভাষায় ব্যক্তিগত আক্রমণ, মানহানিকর বক্তব্য প্রদান এবং তাঁর মৃত পিতা-মাতাকে জড়িয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা কোনোভাবেই বিএনপি সমর্থন করেনা। মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু তা প্রকাশের ক্ষেত্রে দলীয় শৃঙ্খলা, শালীনতা, আইন এবং সামাজিক মূল্যবোধ বজায় রাখা আমাদের প্রত্যেকের দায়িত্ব।
সভায় জানানো হয়, গত শুক্রবার (৩১ জুলাই) রাত প্রায় ১২টার দিকে ফেইস বুক লাইভে জগন্নাথপুর পৌর যুবদলের সদস্যসচিব শামীম আহমেদ উদ্দেশ্য প্রণোদিতভাবে উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য সানোয়ার হাসান সুনু কে উদ্দেশ্য করে অত্যান্ত কুরুচিপূর্ণ ভাষায় গালিগালাজ করেন। তাঁর মৃত পিতা-মাতাকে নিয়েও আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এমনকি জগন্নাথপুর গ্রামবাসীকেও অত্যন্ত অশালীন ভাষায় গালাগাল করেন।
এ ঘটনায় জগন্নাথপুর উপজেলা বিএনপি গভীর উদ্বেগ প্রকাশ করে এবং নিন্দা প্রস্তাব গৃহীত হয়। এবং অপরাধীর বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয়।
সভা শেষে সর্বসম্মতিক্রমে ঘটনার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়ে একটি নিন্দা প্রস্তাব গৃহীত হয়। একই সঙ্গে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়াও দলের উপজেলা ও ইউনিয়নের সাংগঠনিক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
কার্যালয়ঃ ডাকবাংলো রোড, জগন্নাথপুর আ/এ, জগন্নাথপুর পৌরসভা, জগন্নাথপুর সুনামগঞ্জ।
যোগাযোগ : (মোবাইল ও হোয়াটস্অ্যাপ) 𝟎𝟏𝟕𝟏𝟏𝟏𝟎𝟒𝟒𝟒𝟖, 𝟎𝟏𝟕𝟏𝟔𝟎𝟐𝟑𝟏𝟒𝟎, 𝟎𝟏𝟕𝟏𝟐𝟖𝟎𝟎𝟔𝟔𝟕
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত