নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের জগন্নাথপুরে মৎস্য খামারের পাহারাদার ফজলু মিয়ার (৩৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার সকালে উপজেলার আশারকান্দি ইউনিয়নের দক্ষিণ দীঘলবাক (কালাইঞ্জুরা) এলাকার একটি মৎস্য খামারের পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত ফজলু মিয়া উপজেলার বুরাইয়া গ্রামের মৃত খনু খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফজলু মিয়া দক্ষিণ দীঘলবাক গ্রামের আল আমিন লিটনের মৎস্য খামারে পাহারাদার হিসেবে কাজ করতেন। শনিবার দিবাগত রাত ৩টার দিকে খামারের পশ্চিম পাশে পাহারাদারের ঘরের সামনে দাওরাই-বেগমগঞ্জ সড়কের পাশে তাঁকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশে খবর দেওয়া হলে সকালে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে আশারকান্দি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ শাহজাহান খান জানান, রাতের বেলা সড়কের পাশে লাশ পড়ে থাকার খবর পেয়ে তিনি তাৎক্ষণিকভাবে স্থানীয় ফাঁড়ি ও জগন্নাথপুর থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। পরে সকালে পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্থা করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে। লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
কার্যালয়ঃ ডাকবাংলো রোড, জগন্নাথপুর আ/এ, জগন্নাথপুর পৌরসভা, জগন্নাথপুর সুনামগঞ্জ।
যোগাযোগ : (মোবাইল ও হোয়াটস্অ্যাপ) 𝟎𝟏𝟕𝟏𝟏𝟏𝟎𝟒𝟒𝟒𝟖, 𝟎𝟏𝟕𝟏𝟔𝟎𝟐𝟑𝟏𝟒𝟎, 𝟎𝟏𝟕𝟏𝟐𝟖𝟎𝟎𝟔𝟔𝟕
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত