নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের জগন্নাথপুরে উৎসবমুখর পরিবেশে অফিস সহায়ক কর্মচারী কল্যাণ সমিতির কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সর্বসম্মতিক্রমে নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে আলী আকবর এবং সাধারণ সম্পাদক (সেক্রেটারী) পদে আল আমীন হোসেন নির্বাচিত হয়েছেন।
বুধবার (১২ আগস্ট) সকাল ১০টায় উপজেলা মডেল মসজিদ হলরুমে অফিস সহায়ক কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মুছলেহ উদ্দিনের সভাপতিত্বে ও আইয়ুবুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: মাহবুবুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ইন্সট্রাক্টর (ইউ.পি.ই.টি.সি) মো: মোস্তফা আহসান হাবিব, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ মামুনুর রহমান হাওলাদার, প্রধান শিক্ষক সমিতির সভাপতি মো: আতাহার উদ্দিন, মিনাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: শাহজাহান সিরাজ, সাংবাদিক আমিনুল হক সিপন, শাহ্ ফুজায়েল আহমদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শফিকুর রহমান এবং গীতা পাঠ করেন মনিন্দ্র দাশ অমিত।
শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন আলী আসকর। আলোচনা সভায় বক্তব্য রাখেন- আলীমান হোসেন সামাদ,, মনিন্দ্র দাশ অমিত, দুলান খান ও আব্দুল হামিদ।
আলোচনা সভা শেষে ২০২৬ মেয়াদের নতুন কার্যকরী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি সফিকুর রহমান, সুনিল কান্তি দেবনাথ, আনোয়ার হোসেন ও মনিন্দ্র দাশ অমিত, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদ আলী ও আজিজুর রহমান আজাদ, সাংগঠনিক সম্পাদক মুছলেহ উদ্দিন ও জিলু মিয়া, ক্যাশিয়ার মোঃ দুলাল হোসেন খান ও শাহজাহান, প্রচার সম্পাদক নাজমুল হোসেন ও আব্দুল কাহার, ক্রীড়া সম্পাদক আনোয়ার ও খয়ের, ধর্ম বিষয়ক সম্পাদক মোযাক্বির ও কবিন্দ্র দেবনাথ।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ কর্মচারীদের সার্বিক কল্যাণ, দাবি আদায় ও অধিকার রক্ষায় সততা ও নিষ্ঠার সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।
কার্যালয়ঃ ডাকবাংলো রোড, জগন্নাথপুর আ/এ, জগন্নাথপুর পৌরসভা, জগন্নাথপুর সুনামগঞ্জ।
যোগাযোগ : (মোবাইল ও হোয়াটস্অ্যাপ) 𝟎𝟏𝟕𝟏𝟏𝟏𝟎𝟒𝟒𝟒𝟖, 𝟎𝟏𝟕𝟏𝟔𝟎𝟐𝟑𝟏𝟒𝟎, 𝟎𝟏𝟕𝟏𝟐𝟖𝟎𝟎𝟔𝟔𝟕
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত