নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে মাদক মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। গত রোববার রাতে পৃথক অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘিরপাড় গ্রামের মৃত আকিব উদ্দিনের ছেলে এখতার হোসেন (৪০) এবং জগন্নাথপুর পৌরসভার হবিবনগর গ্রামের মৃত বারিক উল্লাহর ছেলে জুয়েল (৪০)।
পুলিশ জানায়, রাত আনুমানিক ১টা ৫ মিনিটে আলীগঞ্জ বাজার এলাকা থেকে এখতার হোসেনকে এবং রাত ৩টা ১০ মিনিটে হবিবনগর এলাকা থেকে জুয়েলকে গ্রেফতার করা হয়। গতকাল রোববার তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা রুজু করে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ (চালান) করা হয়েছে।
এ বিষয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, জগন্নাথপুরকে মাদকমুক্ত রাখতে আমাদের এই অভিযান নিয়মিত পরিচালিত হবে। অপরাধ ও মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
কার্যালয়ঃ ডাকবাংলো রোড, জগন্নাথপুর আ/এ, জগন্নাথপুর পৌরসভা, জগন্নাথপুর সুনামগঞ্জ।
যোগাযোগ : (মোবাইল ও হোয়াটস্অ্যাপ) 𝟎𝟏𝟕𝟏𝟏𝟏𝟎𝟒𝟒𝟒𝟖, 𝟎𝟏𝟕𝟏𝟔𝟎𝟐𝟑𝟏𝟒𝟎, 𝟎𝟏𝟕𝟏𝟐𝟖𝟎𝟎𝟔𝟔𝟕
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত