নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদীপুর বাজারে সোমবার বিকেলে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর আওতায় মোবাইল কোর্টের এক অভিযান পরিচালিত হয়েছে।
জগন্নাথপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহসিন উদ্দিন এই অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে সাদীপুর বীজ সংলগ্ন রাস্তার পাশে সর্বসাধারণের চলাচলের ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে তোলা কয়েকটি অস্থায়ী দোকান অপসারণ করা হয়। এর মাধ্যমে সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ফুটপাত মুক্ত করা হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহসিন উদ্দিন বলেন, সাধারণ মানুষের সহজ ও নিরাপদ চলাচল নিশ্চিত করতেই আমাদের এই পদক্ষেপ। সরকারি জায়গা ও ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ দোকানপাট কোনোভাবেই বরদাশত করা হবে না। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
কার্যালয়ঃ ডাকবাংলো রোড, জগন্নাথপুর আ/এ, জগন্নাথপুর পৌরসভা, জগন্নাথপুর সুনামগঞ্জ।
যোগাযোগ : (মোবাইল ও হোয়াটস্অ্যাপ) 𝟎𝟏𝟕𝟏𝟏𝟏𝟎𝟒𝟒𝟒𝟖, 𝟎𝟏𝟕𝟏𝟔𝟎𝟐𝟑𝟏𝟒𝟎, 𝟎𝟏𝟕𝟏𝟐𝟖𝟎𝟎𝟔𝟔𝟕
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত