যুক্তরাজ্যে জগন্নাথপুর স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনের মূল অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। লন্ডনের ফোর্ড স্কয়ার মসজিদ বিল্ডিংয়ে শতবর্ষ উদযাপন সমন্বয় পরিষদের সিনিয়র সমন্বয়ক আশিকুল হকের সভাপতিত্বে যুক্তরাজ্যে বসবাসরত সাবেক শিক্ষার্থীদের নিয়ে এ সভা আয়োজন করা হয়।

সমন্বয় পরিষদের সদস্য সচিব মোঃ আবুল হোসেনের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পরিষদের সদস্য হোসেন আহমদ।
সভায় বক্তব্য দেন গোলজার হোসাইন গোলফর, শায়েখ এম রহমান, সাবেক কাউন্সিলর দরছুল্লাহ, মোঃ আবুল খয়ের, জিল্লুর রহমান জিলু, বশির আহমদ, এম এ কাদির, মোঃ মুহিদুল্লাহ, আজিজুর রহিম মিছবা, মোঃ আব্দুল মোমিন, মোঃ সোনা মিয়া, সব্বির আহমদ খান, বদরুল ইসলাম রফু, মোঃ ছমির আলী, আব্দুস শহীদ, জাকির হোসেন, আব্দুল মমিন, লুৎফুর রহমান, শেখ আব্দুল মজিদ, আকিকুর রহমান চৌধুরী, আশরাফুল হুদা বাবুল, রিজিক হাসান মুরাদ, মোঃ আবুল হোসেন, বাহাদুর মিয়া, কবির আহমদ, কামাল মিয়া, মিফতাহ উদ্দিন, আনসার মিয়া জনি, এমরানুল হক, এনাম আহমদ, কামাল হোসেন, মিশকাত উদ্দিন শিশু, শাহ মোঃ মনির, মোঃ সুমন আহমদ, মোঃ পিয়ারুল হক, আব্দুল মজিদ, আব্দুল আলিম, হাফিজ আলী, ওয়ারকান হাসান, রিপন ভূঁইয়া, ইকবাল হোসেন, মামুনুর রশিদ, আতাউর রহমান, সাইফুল ইসলাম, দবির আহমেদ, ফয়সাল আহমেদ, সাজিদুর রহমান, ইমরুল হক, আব্দুল আমিন, আব্দুল আমিন রুম্মান, রূপবান আলী, মিয়া আবুল খায়ের, আবু সায়েক, মোহাম্মদ খান হাসান, কাজল মিয়া, আব্দুল কাদির, পায়েল আহমদ, ইমরান আহমেদ, মোহাম্মদ রিপন ভূঁইয়া, সিদ্দিকুর রহমান, ফজলুর রহমান সুমন, টিপু আহমদ, ইবন হোসেন, মামুন মিয়া এবং হাফিজুর রহমান মুন্না সহ আরও অনেকে।
সভায় যুক্তরাজ্যে বসবাসরত সাবেক সকল শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে শতবর্ষ উদযাপনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় এবং সকলকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে আগামী ১৫ নভেম্বরের মধ্যে শতবর্ষের মূল অনুষ্ঠান আয়োজনের একটি সম্ভাব্য সময়সীমা নির্ধারণ করা হয়। এছাড়া শতবর্ষের এই অনুষ্ঠানকে সফল করতে গঠিত উপ-কমিটিগুলোকে আরও কার্যকর ও গতিশীল করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং উপ-কমিটিগুলোর সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দায়িত্ব সদস্য সচিব আবুল হোসেনকে প্রদান করা হয়।- বিজ্ঞপ্তি
কার্যালয়ঃ ডাকবাংলো রোড, জগন্নাথপুর আ/এ, জগন্নাথপুর পৌরসভা, জগন্নাথপুর সুনামগঞ্জ।
যোগাযোগ : (মোবাইল ও হোয়াটস্অ্যাপ) 𝟎𝟏𝟕𝟏𝟏𝟏𝟎𝟒𝟒𝟒𝟖, 𝟎𝟏𝟕𝟏𝟔𝟎𝟐𝟑𝟏𝟒𝟎, 𝟎𝟏𝟕𝟏𝟐𝟖𝟎𝟎𝟔𝟔𝟕
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত