জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর সিলেট জেলা শাখার নতুন যুগ্ম আহবায়ক হিসেবে মনোনীত হয়েছেন সুনামগঞ্জ জেলার বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী শামীম মিয়া।
শনিবার (১৯ সেপ্টেম্বর) জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন দায়িত্ব ও কমিটির অনুমোদন দেওয়া হয়।
সংগঠনটির কেন্দ্রীয় নেতৃত্বের স্বাক্ষরিত উক্ত পত্রে শামীম মিয়াকে সিলেট জেলা শাখার গুরুত্বপূর্ণ এই দায়িত্বে অন্তর্ভুক্ত করা হয়।
নতুন দায়িত্ব পাওয়ার পর শামীম মিয়া কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সিলেটে জাতীয়তাবাদী সাংস্কৃতিক আন্দোলনকে আরও গতিশীল ও শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। একই সাথে তিনি সংগঠনের সার্বিক কর্মকাণ্ডে সিলেট জেলার সর্বস্তরের নেতাকর্মীদের সহযোগিতা কামনা করেছেন।- বিজ্ঞপ্তি
কার্যালয়ঃ ডাকবাংলো রোড, জগন্নাথপুর আ/এ, জগন্নাথপুর পৌরসভা, জগন্নাথপুর সুনামগঞ্জ।
যোগাযোগ : (মোবাইল ও হোয়াটস্অ্যাপ) 𝟎𝟏𝟕𝟏𝟏𝟏𝟎𝟒𝟒𝟒𝟖, 𝟎𝟏𝟕𝟏𝟔𝟎𝟐𝟑𝟏𝟒𝟎, 𝟎𝟏𝟕𝟏𝟐𝟖𝟎𝟎𝟔𝟔𝟕
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত