নিজস্ব প্রতিবেদক :
জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন 'স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর'-এর গৌরবময় এক যুগ (১২ বছর) পূর্তি উপলক্ষে আলোচনা সভা, স্মারক প্রদান ও দোয়া মাহফিলসহ দিনব্যাপী নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর ) বিকেল দুইটায় জগন্নাথপুর পৌরসভা প্রাঙ্গণে অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে এসব অনুষ্ঠান সম্পন্ন হয়।
সংগঠনের এক যুগ পূর্তি স্মরণে জগন্নাথপুর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা, বর্ণাঢ্য র্যালি, মনোজ্ঞ আলোচনা সভা, কর্মী সংবর্ধনা, বিভিন্ন সামাজিক সংগঠনকে শুভেচ্ছা স্মারক প্রদান এবং মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রথম অধিবেশনে সংগঠনের সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী হোসেনের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মনযুর উল-হায়দার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ দায়রা জজ আদালতের এডিশনাল পিপি এডভোকেট জিয়াউর রহিম শাহিন, সিলেট জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী এডভোকেট ইয়াসীন খান,জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জামাল উদ্দিন বেলাল এবং ইয়াং স্টার জগন্নাথপুরের সভাপতি মামুনুর রশীদ মামুন। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার সামাজিক নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং সংগঠনের কর্মীদের বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।
পরবর্তীতে অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মিলাদ ও দোয়া পরিচালনা করেন ছায়েবজাদায়ে ফুলতলী আল্লামা হুসাম উদ্দিন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন- জগন্নাথপুরের ইকড়ছই জামেয়া ইসলামিয়া হাফিজিয়া সিনিয়র আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ছমির উদ্দিন, হলিয়ারপাড়া মাদ্রাসার অধ্যক্ষ মঈনুল ইসলাম পারভেজ প্রমুখ।

দোয়ায় সংগঠনের সার্বিক সাফল্য, অগ্রগতি এবং সমাজসেবামূলক কাজের ধারাবাহিকতা বজায় রাখার জন্য বিশেষ প্রার্থনা করা হয়।
কার্যালয়ঃ ডাকবাংলো রোড, জগন্নাথপুর আ/এ, জগন্নাথপুর পৌরসভা, জগন্নাথপুর সুনামগঞ্জ।
যোগাযোগ : (মোবাইল ও হোয়াটস্অ্যাপ) 𝟎𝟏𝟕𝟏𝟏𝟏𝟎𝟒𝟒𝟒𝟖, 𝟎𝟏𝟕𝟏𝟔𝟎𝟐𝟑𝟏𝟒𝟎, 𝟎𝟏𝟕𝟏𝟐𝟖𝟎𝟎𝟔𝟔𝟕
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Try this — create your own ai girlfriend for AI chat