নিজস্ব প্রতিবেদক :
জগন্নাথপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শিক্ষা ও উন্নয়নবঞ্চিত হবিবনগর এলাকায় শিক্ষার আলো ছড়াতে যাত্রা শুরু করেছে ‘ইছরাক আলী এন্ড শায়রুননেছা প্রাথমিক বিদ্যালয়’।
গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় হবিবনগর নামক স্থানে বিদ্যালয়টির নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। যুক্তরাজ্য প্রবাসী ও সমাজসেবক দুলদুল বারী এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দুলদুল বারী। শিক্ষক সাইদুর রহমান সাঈদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ এম এ কাহার। বিশেষ অতিথির বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ রফিকুল ইসলাম ভূঁইয়া এবং জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজ উদ্দিন আহমেদ। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সালাহ উদ্দিন আহমেদ, সুফি মিয়া, সালামত মিয়া, ঝুমন মিয়া ও এবাওদুর রহমান হামজা প্রমুখ।

বক্তারা বলেন, প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলার এই প্রান্তিক এলাকার সিংহভাগ শিশু এতদিন মানসম্মত শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত ছিল। শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ একটি স্থায়ী সদকায়ে জারিয়া। প্রতিষ্ঠাতা দুলদুল বারী বিগত দুই বছর ধরে সম্পূর্ণ নিজ খরচে একটি ভাড়াটে ঘরে বিদ্যালয়টির কার্যক্রম চালিয়ে আসছিলেন। শিশুদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে তিনি নিজের ১২ শতক জমি দান করেছেন এবং শিক্ষকসহ যাবতীয় পরিচালনা ব্যয় বহন করছেন। প্রবাসে থেকেও নিজ জন্মভূমির সুবিধাবঞ্চিত শিশুদের জন্য তার এই নিরলস প্রচেষ্টা ও বারবার দেশে ছুটে আসা অত্যন্ত প্রশংসনীয়। সমাজের বিত্তবান ও সুহৃদ ব্যক্তিরা এভাবে এগিয়ে এলে অবহেলিত জনপদের শিক্ষার চিত্র বদলে যাবে।
আলোচনা সভার পূর্বে আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। পরবর্তীতে নির্মাণাধীন বিদ্যালয়, দুলদুল বারীর প্রয়াত পিতা- মাতা রুহের মাগফেরাত ও এলাকাবাসীর সমৃদ্ধি কামনা করে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাসমিনা আক্তার। এর আগে ৫ম শ্রেণির শিক্ষার্থী আনিকা আক্তারের কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
কার্যালয়ঃ ডাকবাংলো রোড, জগন্নাথপুর আ/এ, জগন্নাথপুর পৌরসভা, জগন্নাথপুর সুনামগঞ্জ।
যোগাযোগ : (মোবাইল ও হোয়াটস্অ্যাপ) 𝟎𝟏𝟕𝟏𝟏𝟏𝟎𝟒𝟒𝟒𝟖, 𝟎𝟏𝟕𝟏𝟔𝟎𝟐𝟑𝟏𝟒𝟎, 𝟎𝟏𝟕𝟏𝟐𝟖𝟎𝟎𝟔𝟔𝟕
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Try this — create your own ai girlfriend for AI chat