নিজস্ব প্রতিবেদক :
জগন্নাথপুর পৌর এলাকার মেডিকেল রোড, বটেরতল পয়েন্টে অবস্থিত শাহজালাল ডায়াগনস্টিক সেন্টারের প্রথম বর্ষপূর্তি উদ্যাপিত হয়েছে। বর্ষপূর্তি উপলক্ষে প্রতিষ্ঠানটি শুভানুধ্যায়ী ও রোগীদের জন্য মাসব্যাপী বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে। অক্টোবর মাস জুড়ে সেন্টারে আগত সকল রোগীর সব ধরনের টেস্টের ওপর ২৫ শতাংশ ছাড় প্রদান করা হবে।
বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এক বিশেষ দোয়ার আয়োজন করা হয়। শনিবার বেলা ১২টায় শাহজালাল ডায়াগনস্টিক সেন্টার প্রাঙ্গণে এই মোনাজাত পরিচালনা করেন জগন্নাথপুর উপজেলার কুবাজপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা গিয়াস উদ্দিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহজালাল ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান ডা. সৈয়দ মারজান আহমেদ, ডিএমডি ডা. জান্নাত হাবিবা রিপা, ডেন্টিস্ট সৈয়দ নাঈম আহমদ, ডা. মো. শায়েক আলী, মাওলানা সৈয়দ আজিজুর রহমান, এডিশনাল ডিরেক্টর মাওলানা নাসির আহমদ তালুকদার, ইনচার্জ সৈয়দ আক্তার আলী এবং মার্কেটিং ইনচার্জ আব্দুর রকিব।
সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত নিরবচ্ছিন্ন ইমার্জেন্সি, ডায়াগনস্টিক ও বিশেষজ্ঞ চিকিৎসাসেবা দিয়ে আসছে এই সেন্টারটি। নারীদের জন্য মহিলা ডাক্তার দ্বারা আল্ট্রাসনোগ্রামের সুব্যবস্থাসহ সর্বাধুনিক প্যাথলজি, বায়োকেমিস্ট্রি, হরমোন পরীক্ষা, শতভাগ ডিজিটাল এক্স-রে, ফোর-ডি কালার ডপলার আল্ট্রাসনোগ্রাম ও ইকোকার্ডিওগ্রাম, ১২ চ্যানেলের উন্নত ইসিজি এবং বিদেশগামীদের মেডিকেল চেকআপের ব্যবস্থা রয়েছে এখানে।
এছাড়া ভবনের দ্বিতীয় তলায় যুক্ত হয়েছে আন্তর্জাতিক মানের শাহজালাল ডেন্টাল কেয়ার, শাহজালাল আই কেয়ার ও আধুনিক ফিজিওথেরাপি ইউনিট। অভিজ্ঞ পুরুষ ও মহিলা বিডিএস ডেন্টিস্ট দ্বারা ডেন্টাল এক্স-রে, স্কেলিং, ফিলিং, রুট ক্যানেল, ক্যাপ, ব্রিজ, দাঁত বাঁধানো ও শিশুদের দাঁতের চিকিৎসা দেওয়া হচ্ছে। পাশাপাশি পূর্ণাঙ্গ ফিজিওথেরাপি সেন্টারে বাত-ব্যথা, প্যারালাইসিস, স্ট্রোক ও মেরুদণ্ডের সমস্যার আধুনিক থেরাপি সেবা মিলছে, যেখানে মহিলা রোগীদের জন্য পৃথক মহিলা ফিজিওথেরাপিস্ট ও সহকারী সুবিধা রয়েছে।
কার্যালয়ঃ ডাকবাংলো রোড, জগন্নাথপুর আ/এ, জগন্নাথপুর পৌরসভা, জগন্নাথপুর সুনামগঞ্জ।
যোগাযোগ : (মোবাইল ও হোয়াটস্অ্যাপ) 𝟎𝟏𝟕𝟏𝟏𝟏𝟎𝟒𝟒𝟒𝟖, 𝟎𝟏𝟕𝟏𝟔𝟎𝟐𝟑𝟏𝟒𝟎, 𝟎𝟏𝟕𝟏𝟐𝟖𝟎𝟎𝟔𝟔𝟕
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত