নিজস্ব প্রতিবেদক :
অবিচল বিশ্বাসের ৫০ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে আইএফআইসি (পিএলসি) জগন্নাথপুর শাখার উদ্যোগে কেক কাটা ও বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় জগন্নাথপুর পৌর শহরের টিএনটি রোডস্থ ব্যাংকের শাখা কার্যালয়ে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মুফতি মাওলানা বদর উদ্দিন আল আমিন।
আইএফআইসি ব্যাংক জগন্নাথপুর শাখার ব্যবস্থাপক ওমর ফারুক মিষ্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজ উদ্দিন আহমেদ, ইসলামী ব্যাংক জগন্নাথপুর আঞ্চলিক শাখার ব্যবস্থাপক জহির উদ্দিন, এক্সিম ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ রেজাউর রফিক, ব্যাংক এশিয়া জগন্নাথপুর আঞ্চলিক শাখার ব্যবস্থাপক আশিষ দে, একতা মিলের পরিচালক ছমির উদ্দিন এবং বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল খালিক।
আলোচনা সভায় বক্তারা আইএফআইসি ব্যাংকের দীর্ঘ অর্ধশত বছরের পথচলা, সাফল্য ও গ্রাহকসেবার প্রশংসা করেন এবং ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। আলোচনা শেষে উপস্থিত অতিথিদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠানের ৫০ বছর পূর্তির কেক কাটা হয়।
কার্যালয়ঃ ডাকবাংলো রোড, জগন্নাথপুর আ/এ, জগন্নাথপুর পৌরসভা, জগন্নাথপুর সুনামগঞ্জ।
যোগাযোগ : (মোবাইল ও হোয়াটস্অ্যাপ) 𝟎𝟏𝟕𝟏𝟏𝟏𝟎𝟒𝟒𝟒𝟖, 𝟎𝟏𝟕𝟏𝟔𝟎𝟐𝟑𝟏𝟒𝟎, 𝟎𝟏𝟕𝟏𝟐𝟖𝟎𝟎𝟔𝟔𝟕
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত