নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন হয়েছে।
গতকাল সোমবার) বেলা ২টা থেকে উপজেলার কলকলিয়া ও চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে আনুষ্ঠানিকভাবে এই তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
সোমবার দুপুর ২টায় জগন্নাথপুর উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন উপজেলা সমাজসেবা অফিসার এবং ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সংক্রান্ত উপজেলা ও পৌরসভা কমিটির সদস্য সচিব বিলাল হোসেন।
উপজেলার ১নং কলকলিয়া ইউনিয়নের কামারখাল গ্রামে ১নং ওয়ার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন। ইউপি চেয়ারম্যান রফিক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আবু হোরায়রা ছাদ মাস্টার, সুনামগঞ্জ জেলা বিএনপি নেতা এম এ মুকিত এবং সাবেক চেয়ারম্যান আছকির আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাজী আব্দুস সোবহান।
একই দিনে ৩নং চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের দাসনোয়াগাঁও গ্রামে অবহিতকরণ সভা ও তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসিন উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহবায়ক সালাহ্ উদ্দিন মিঠু, যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম ও স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাজী হারুনুর রশিদ। এছাড়াও অনুষ্ঠানে দায়িত্বপ্রাপ্ত তথ্য সংগ্রহকারী সুপারভাইজার এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দায়িত্বপ্রাপ্ত গণনাকারী বা তথ্য সংগ্রহকারীগণ বাড়ি বাড়ি গিয়ে সরেজমিনে এই জরিপ কাজ পরিচালনা করবেন। প্রথম ধাপে এই দুই ইউনিয়ন থেকে শুরু হলেও পর্যায়ক্রমে জগন্নাথপুর উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভায় জরিপ কাজ সম্পন্ন করা হবে।
কার্যালয়ঃ ডাকবাংলো রোড, জগন্নাথপুর আ/এ, জগন্নাথপুর পৌরসভা, জগন্নাথপুর সুনামগঞ্জ।
যোগাযোগ : (মোবাইল ও হোয়াটস্অ্যাপ) 𝟎𝟏𝟕𝟏𝟏𝟏𝟎𝟒𝟒𝟒𝟖, 𝟎𝟏𝟕𝟏𝟔𝟎𝟐𝟑𝟏𝟒𝟎, 𝟎𝟏𝟕𝟏𝟐𝟖𝟎𝟎𝟔𝟔𝟕
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত