নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের কালনীরচর পুরান বাজারে জমিজামা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন সআহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকাল আনুমানিক পৌনে নয়টার দিকে কালনিরচর পুরন বাজারের নতুন মার্কেট মসজিদের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জায়গা-জমির মালিকানা নিয়ে গ্রামের এলাইছ মিয়া ও কাজল মিয়াদের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে শনিবার সকালে পূর্ব বিরোধের জেরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে গুরুতর আহত কালনীরচর গ্রামের মৃত আব্দুল গফুরের পুত্র এলাইস মিয়া (৫০) ও সানা মিয়া (৪০) , আসদ্দর আলীর পুত্র (আশারকান্দি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বর্তমান মেম্বার) শওকত আলী (৪২), আব্দুল গফুরের পুত্র কাজল মিয়া (৫৩) ও লিচু মিয়া (৬০)। তাদেরকে আশংকাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য সিলেটে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
এ বিষয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোখলেছুর রহমান বলেন, বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং এ ঘটনায় লিখিত অভিযোগ প্রাপ্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।