নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ’ শীর্ষক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) দুপুর ২ টায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আয়োজনে ব্র্যাক অফিস হলরুমে কর্মশালাটি পরিচালিত হয়।
প্রবাস বন্ধু ফোরাম সভাপতি সাংবাদিক তাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও প্রবাস বন্ধু ফোরাম এর সাধারণ সম্পাদক সাংবাদিক গোবিন্দ দেব এর পরিচালনায় অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা এমআরএসসি কো- অর্ডিনেটর আব্দুর রহিম, প্রবাস বন্ধু ফোরাম মিটিং জগন্নাথপুর প্রোগ্রাম অর্গানাইজার রাহুল অধিকারী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহ সভাপতি আমিরুন নেছা, যুগ্ম সাধারণ সম্পাদক অশোক রজ্জন দাশ, সাংগঠনিক সম্পাদক তপন সেন, তথ্য ও প্রচার সম্পাদক বিপ্লব দেবনাথ, সদস্য একা রানী গোপ, ফজর আলী, খালেদা বেগম,জাহেদা বেগম,আখি ধর প্রমুখ।
এছাড়াও স্থানীয় সুশীল সমাজের অর্ধশতাধিক প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
প্রকল্পটির সহযোগিতা প্রদান করছে ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাক। ‘ইম্প্রুভড সাসটেইনেবল রি-ইন্টিগ্রেশন অব বাংলাদেশী রির্টানি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২)’ নামক এই প্রকল্পটি বিদেশ ফেরত অভিবাসীদের পুনরায় সমাজে একত্রিত করার লক্ষ্যে কাজ করছে।।