1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. : lf_tCfR5xA0AcyU :
  3. MQGWaA1JGYvs1E@gmail.com : MQGWaA1JGYvs1E :
  4. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জগন্নাথপুরে চাচার বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন ভাতিজি সেফা বেগম এবি পার্টির সুনামগঞ্জ জেলা কমিটির অনুমোদন : আহবায়ক সৈয়দ তালহা, সদস্য সচিব ইমন জগন্নাথপুরে খেলার মাঠে শিক্ষার্থীদের মাঝে পানি বিতরণ করেন সাংবাদিক শাহ্ ফুজায়েল আহমদ আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদের প্রধান উপদেষ্টা হলেন আলহাজ্ব এম. এ. মালেক খান সড়ক সংস্কারের দাবিতে জগন্নাথপুরে লংমার্চ ও মানববন্ধন সড়ক দুর্ঘটনায় জগন্নাথপুরের একই পরিবারের তিনজনসহ নিহত ৪ ৭ শর্ত পূরণ না হলে বদলির সুযোগ পাবেন না শিক্ষকরা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের নির্দেশনা জগন্নাথপুরে জুমার নামাজে যাওয়ার পথে ২ জন গুলিবিদ্ধ, থমথমে পরিস্থিতি জগন্নাথপুরে গণশুনানি শেষে ইউএনও কার্যালয়ের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪

জগন্নাথপুরে জামায়াতে ইসলামীর জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১৯০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

সুনামগঞ্জের জগন্নাথপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ নভেম্বর) বিকেল ৩ টায় উপজেলার সৈয়দপুর বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী জগন্নাথপুর উপজেলার ৭ নং সৈয়দপুর- শাহারপাড়া ইউনিয়ন কমিটির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ‘একমাত্র ইসলামি আইন প্রতিষ্ঠার মাধ্যমে শান্তি, সমৃদ্ধির কল্যাণমুখী রাষ্ট্র গঠন করা সম্ভব। ইসলামি শাসন প্রতিষ্ঠা ছাড়া মানব রচিত আইন দিয়ে জনসাধারণের জানমালের নিরাপত্তা কেউ দিতে পারবে না। আওয়ামী লীগ আমলে ফ্যাসিবাদি রাষ্ট্র কায়েম করে উলামা, ছাত্র জনতাকে হত্যা করে ক্ষমতায় থাকে, কিন্তু ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিবাদ উৎখাত হয়েছে।’

বক্তারা আরও বলেন, ‘ক্ষমতায় গিয়ে প্রতিহিংসা, জুলম, নির্যাতন ও বাকস্বাধীনতা হরণ করে যারা শাসন করেছে তাদের পরিনতি বিশ্ববাসী দেখেছেন, ইসলামি শাসন ছাড়া কখনো দেশ ও দেশের মানুষের কল্যাণ বয়ে আনতে পারে না। বাংলাদেশ জামায়াতে ইসলামকে উৎখাত করতে গিয়ে আজ আওয়ামী লীগই দেশের ক্ষমতা ও রাজনীতি থেকে উৎখাত হয়েছে। জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করেও ইসলামি আন্দোলন থেকে দমিয়ে রাখা যায়নি, দেশবাসী সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে দেশ বিরোধী সকল অপশক্তিকে রুখে দিতে হবে। বিভাজন সৃষ্টি না করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একটি শান্তি সুখী সমৃদ্ধ রাষ্ট্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

বক্তারা, গণতান্ত্রিক পদ্ধতিতে আল্লাহর আইন বাস্তবায়নের মাধ্যমে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় বিভাজন ভুলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাশে থাকার জন্য দেশবাসীর প্রতি আহবান জানান।

সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি সৈয়দ আব্দুল আলীর সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি মির্জা মুস্তাকীম আহমদ ও সহকারী সেক্রেটারি হাফিজ সৈয়দ ফখরুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত জনশক্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা তোফায়েল আহমদ খান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন-  সুনামগঞ্জ জেলা জামায়াতের শিল্প ও বানিজ্য সেক্রেটারি এডভোকেট রেজাউল করিম তালুকদার, সিলেট মহানগর জামায়াতের বায়তুলমাল সেক্রেটারি মাওলানা মুফতি আলী হায়দার, সিলেট মহানগর জামায়াতের পেশাজীবি থানা আমীর এডভোকেট ইয়াসিন খান, জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমান, জগন্নাথপুর উপজেলা জামায়াতের নায়বে আমীর মাওলানা দরছ উদ্দিন, জগন্নাথপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আফজাল হোসাইন, ইসলামি ছাত্র শিবির সুনামগঞ্জ জেলা সভাপতি মনিরুজ্জামান পিয়াস, জগন্নাথপুর উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাস্টার মো, আবু তাইদ, জগন্নাথপুর উপজেলা পূর্ব ইসলামি ছাত্র শিবিরের সভাপতি আবু তাহের সিদ্দিক।

বক্তব্য রাখেন- সি‌লেট মহানগর শ্রমিক কল‌্যাণ নেতা শওকত ওসমান মজুমদার, জগন্নাথপুর শ্রমিক কল‌্যাণ ফেডারশ‌নের সভাপ‌তি দে‌লোয়ার হোসেন, সাধারন সম্পাদক আব্দুল মুক্তা‌দির খা‌লেদ, পৌর জামা‌য়াতের সভাপ‌তি আব্দুল কাইয়ুম, কলক‌লিয়া ইউ‌নিয়ন জামায়াতের সভাপ‌তি মাওলানা লুৎফুর রহমান, পৌর জামা‌য়াতের সা‌বেক‌ সভাপ‌তি আবুল হো‌সেন মোহাম্মদ ওয়ালী উল্লাহ, বিআইডব্লিউ এর সভাপতি জামাল উদ্দিন বেলাল,আশারকা‌ন্দি ইউ‌নিয়ন সভাপ‌তি মাওলানা নেকবর আহমদ সহ জামায়াতে ইসলামী ইসলামি ছাত্র শিবিরের দায়িত্বশীলরা।

জনশক্তি সমাবেশে জামায়াতে ইসলামী জগন্নাথপুর উপজেলা, বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ডের দায়িত্বশীলসহ সহস্রাধিক জনসাধারণ উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট