1. BuznRmrAcJTK2l@gmail.com : BuznRmrAcJTK2l :
  2. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  3. : lf_tCfR5xA0AcyU :
  4. site-5e16c58a9b5ae910@example.invalid : manager_8d1a913dd879ddd1 :
  5. MQGWaA1JGYvs1E@gmail.com : MQGWaA1JGYvs1E :
  6. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।

৭ শর্ত পূরণ না হলে বদলির সুযোগ পাবেন না শিক্ষকরা

  • প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে

জগন্নাথপুর ভিউ ডেস্ক:

বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষকদের বদলির আবেদন শুরু হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সকাল ১১টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে।

যা চলবে আগামী ২৭ আগস্ট পর্যন্ত। তবে নির্ধারিত সাতটি শর্ত পূরণ না করলে বদলির জন্য আবেদন করা যাবে না।

জানা গেছে, আবেদন শুরুর পর বদলির জন্য নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করলে আবেদনসংক্রান্ত শর্ত ও নির্দেশনা দেখা যাচ্ছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আবেদন করার আগে শিক্ষকদের নিজেদের তথ্য ও যোগ্যতা যাচাই করে নেওয়া জরুরি।

বদলির আবেদনে ৭ শর্ত :

১. সর্বোচ্চ তিনটি প্রতিষ্ঠানে আবেদন : একজন শিক্ষক সর্বোচ্চ তিনটি প্রতিষ্ঠানে বদলির জন্য আবেদন করতে পারবেন।

২. নিজ বিভাগ ক্যাটাগরিতে আবেদনের শর্ত :নিজ বিভাগ ক্যাটাগরিতে আবেদন করতে হলে নিজ জেলায় তিনটি বা তার বেশি প্রতিষ্ঠানে পদ শূন্য থাকলে বিভাগীয় বদলির জন্য আবেদন করা যাবে না।

৩. নিজ জেলা বা নিজ জেলা ও নিজ বিভাগ : ‘নিজ জেলা’ অথবা ‘নিজ জেলা ও নিজ বিভাগ’ ক্যাটাগরিতে আবেদনের ক্ষেত্রে বর্তমান কর্মস্থল ও নিজ জেলা একই হলে আবেদন করা যাবে না।

৪. স্পাউসের কর্মস্থল : ‘স্পাউসের কর্মস্থল’ ক্যাটাগরিতে আবেদন করতে হলে বর্তমান কর্মস্থল এবং স্বামী বা স্ত্রীর কর্মস্থল একই জেলায় হওয়া যাবে না।

৫. স্পাউসের নিজ জেলা : ‘স্পাউসের নিজ জেলা’ ক্যাটাগরিতে আবেদনের ক্ষেত্রে বর্তমান কর্মস্থল এবং স্বামী বা স্ত্রীর নিজ জেলা একই হলে আবেদন করা যাবে না।

৬. চাকরির মেয়াদ কমপক্ষে দুই বছর : বদলির আবেদন করতে হলে বর্তমান চাকরির মেয়াদ কমপক্ষে দুই বছর পূর্ণ হতে হবে। দুই বছর পূর্ণ না হলে কোনো শিক্ষক বদলির জন্য আবেদন করতে পারবেন না।

৭. বদলিযোগ্য হতে হবে : যেসব শিক্ষক বদলিযোগ্য নন, তারা বদলির জন্য আবেদন করার সুযোগ পাবেন না।

এসব শর্ত পূরণ না হলে সংশ্লিষ্ট ক্যাটাগরিতে বদলির আবেদন করার সুযোগ পাওয়া যাবে না।

সেজন্য বদলি আবেদনে করার আগে শিক্ষকদের নিজেদের চাকরির মেয়াদ, বর্তমান কর্মস্থল, নিজ জেলা ও প্রয়োজনীয় অন্যান্য তথ্য যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট