1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জগন্নাথপুরে ফুটপাত ব্যবসায়ীদের ফের সতর্ক করলো ভ্রাম্যমাণ আদালত জগন্নাথপুর পৌরসভার ৮ নং ওয়ার্ড বিএনপির সম্মেলন ও কাউন্সিল জগন্নাথপুরে ঝুলন্ত মরদেহ উদ্ধার জগন্নাথপুরে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ইয়াসীন খানের সমর্থনে উঠান বৈঠক জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মাওলানা জয়নাল আবেদীন এর মতবিনিময় সভা শরিয়ত ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় খেলাফত মজলিস – জগন্নাথপুরে মহাসচিব ড. আহমেদ আব্দুল কাদের জগন্নাথপুরে বিট্রিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সেলাই মেশিন বিতরণ ও আলোচনা সভা জলবায়ু পরিবর্তনের প্রভাবে জগন্নাথপুরে ব্রাকের ব্যতিক্রমধর্মী উদ্যোগ জগন্নাথপুরে সাংবাদিকদের সাথে খেলাফত মজলিস প্রার্থীর মতবিনিময় সুনামগঞ্জ -৩ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুশতাক আহমদের মতবিনিময়

নাশকতা মামলা থেকে খালাস পেলেন জগন্নাথপুরের ৫ জামায়াত নেতা

  • প্রকাশিত: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১২৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় বিশিষ্ট ব্যবসায়ী নলুয়া হাউজিং এস্টেট লি: এর চেয়ারম্যান জামায়াত নেতা সাংবাদিক মুহাম্মদ জামাল উদ্দিন বেলাল, শিক্ষক আলী আহমেদ, রেজাউল করিম রিপন, আবুল কাশেম ও আজাদ মিয়ার বিরুদ্ধে বিস্ফোরক ও নাশকতা মামলা থেকে বেখসুর খালাস দিয়েছেন আদালত।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জ জজ আদালতের বিচারক তাদেরকে খালাস দেন।

সুনামগঞ্জ জেলা জজকোর্টের এপিপি অ্যাডভোকেট আবুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ২০ জুলাই জগন্নাথপুর থানার এস আই আফসর উদ্দিন বাদী হয়ে জামায়াত- বিএনপির ৩৬ জনের নাম উল্লেখ করে ৯৮/২৪ নং মামলা দায়ের করেন।

খালাসপ্রাপ্ত  জামাল উদ্দিন বেলাল বলেন, ফ্যাসিবাদী রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের গোপন নির্দেশে পুলিশ মিথ্যা বিস্ফোরক ও নাশকতা মামলা দায়ের করে আমাদের অন্যায়ভাবে গ্রেফতার করে। ১৬ দিন কারাগারে কঠিন সময় কাটাই। এমনকি আমাদের সাথে পরিবারের সদস্যদের দেখা- সাক্ষাৎ করতে দেওয়া হয়নি। ১৬ দিন মহামান্য রাষ্ট্রপতির নির্বাহী আদেশে মুক্তি পাই। বুধবার সুনামগঞ্জ জেলা জজ আদালত মামলা থেকে অব্যাহতি দিয়েছেন।

প্রসঙ্গত, পুলিশের দায়ের করা উক্ত বিস্ফোরক ও নাশকতা মামলায়  জামায়াতের ৪০ জন আসামিকে নির্দোষ প্রমাণিত করে মামলাটি খারিজ করে দেন আদালত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট