1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
ব্যারিস্টার খাদিজা বেগম একজন সম্ভাবনাময় ব্রিটিশ-বাংলাদেশি আইনজীবী জগন্নাথপুরে বনবিভাগের কর্মকর্তার উপস্থিতিতে মেছো বাঘ পিটিয়ে হত্যা জগন্নাথপুর পৌরসভায় টমটম, ইজি বাইক ও মিশুক চলাচলে নতুন প্রস্তাবিত ভাড়া প্রকাশ জগন্নাথপুরের আটঘর-বিটির লামা সড়কটি আরসিসি ঢালাই নির্মাণের দাবি সৈয়দপুরে আশা কোচিং সেন্টারের কুইজ প্রতিযোগিতা ২৮ জুলাই বর্ণরেখা’র ৭ম সংখ্যা প্রকাশ উপলক্ষে নতুন কবিতার আহবান জগন্নাথপুরে মোবাইল কোর্টের অভিযানে মাদকসেবীর কারাদণ্ড জগন্নাথপুরে মৎস্য কার্যালয়ের অভিযানে ২ লক্ষ টাকার নিষিদ্ধ চায়না রিং জাল জব্ধ জগন্নাথপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে স্থান পেলেন ক্রীড়ানুরাগী শামীম আহমেদ

জগন্নাথপুরে জুলাই বিপ্লব ২৪ ডটকম এর আত্ম প্রকাশ

  • প্রকাশিত: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ১৭৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ

“বৈষম্যের বিরুদ্ধে, ন্যায় এর পক্ষে “জুলাই বিপ্লব ২৪ ডটকম ” এর কলম চলবে ” এই স্লোগান সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে “জুলাই বিপ্লব ২৪ ডটকম ” নামক নিউজ পোর্টাল এর আত্ম প্রকাশ হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (২৯ শে নভেম্বর) সন্ধ্যা ৬ টায় পৌর পয়েন্টস্থ জগন্নাথপুর প্রেসক্লাব কার্যালয়ে বিশিষ্ট ব্যবসায়ী, জুলাই বিপ্লব ২৪ ডটকম এর উপদেষ্টা সিনিয়র সাংবাদিক মুহাম্মদ জামাল উদ্দিন বেলাল এর সভাপতিত্বে ও পোর্টালের সম্পাদক এবং প্রকাশক কয়েস মামুন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জগন্নাথপুর প্রেসক্লাব এর সাধারন সম্পাদক মোঃ সানোয়ার হাসান সুনু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী জগন্নাথপুর উপজেলা শাখার সেক্রেটারী মাওলানা আফজল হোসাইন,এনটিভির প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আব্দুল হাই, জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামীম আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার।

বক্তব্য রাখেন- সাংবাদিক হুমায়ুন কবীর ফরীদি, হুমায়ুন কবীর, জুলাই বিপ্লবের নির্বাহী সম্পাদক শাহ ফুজায়েল আহমদ, বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি রাকাব আহমদ শিশির।

এ সময় উপস্থিত ছিলেন, সাংবাদিক আমিনুল হক সিপন, গোবিন্দ দেব, আমিনুর রহমান জিলু, তৈয়বুর রহমান, জগন্নাথপুর পৌর যুবদলের যুগ্ম আহবায়ক তারেক আহমদ, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি শাহিনুর রহমান, জুলাই বিপ্লবের আইটি সম্পাদক নুর উদ্দিন প্রমুখ।

আলোচনা পর্ব শেষে কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট