1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. : lf_tCfR5xA0AcyU :
  3. MQGWaA1JGYvs1E@gmail.com : MQGWaA1JGYvs1E :
  4. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জগন্নাথপুর উপজেলা বিএনপি নেতা নান্নুর পিতার প্রয়াণে উপজেলা বিএনপির শোক ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে মারা গেলেন জনপ্রিয় বাউল শিল্পী পেহেলি ভৈরবী সহ ৯ জন জগন্নাথপুরে নৌকা ডুবিতে নিহত পরিবারের পাশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ Schau auf ourdream-girl.ink für personalisierte KI-Romantik vorbei Camsoda AI’s Immersive Voice & Image Experience: Elevating English Language Engagement in the USA জুলাই গণঅভ্যূথান দিবস উপলক্ষে জগন্নাথপুরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ যুক্তরাজ্যে মতবিনিময়সভায় এমপি কয়ছর এম আহমেদ: জগন্নাথপুর-শান্তিগঞ্জ আর কখনো অবহেলিত থাকবে না Come l’AI in Conversazione Golove Mantiene Risposte Naturali e Rapide সিলেট শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ শহীদুল আলম জগন্নাথপুরে সিনিয়র সাংবাদিক সানোয়ার হাসান সুনুকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

জগন্নাথপুরে হাওরের ফসল রক্ষা বাঁধের কাজের উদ্বোধন

  • প্রকাশিত: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ ::

সুনামগঞ্জের  জগন্নাথপুর উপজেলার  হাওর গুলোর ফসল রক্ষা বাঁধ মেরামত ও সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে নলুয়ার হাওরের ৪নং পিআইসি ফসল রক্ষা বাঁধের কাজের উদ্বোধনের মধ্যদিয়ে জগন্নাথপুরের ফসল রক্ষা বাঁধের কাজের উদ্বোধন করেন কাবিটা বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভাপতি ইউএনও মোঃ বরকত উল্লাহ।

এ উপলক্ষে স্হানীয় কৃষকদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পাউবোর উপ সহকারী প্রকৌশলী সবুজ কুমার শীল এর পরিচালনায় বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কাবিটা বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভাপতি মোঃ বরকত উল্লাহ, উপজেলা কাবিটা স্কীম বাস্তবায়ন মনিটরিং কমিটির সদস্য ও জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ রুহল আমীন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আল আমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিল্লাল হোসেন, সাংবাদিক মোঃ হুমায়ুন কবির, যুবদল নেতা আবুল হোসেন ডালিম, কৃষক সাজন মিয়া, ৪নং পিআইসি কমিটির সভাপতি নোমান আহমদ জুয়েল।

এ সময় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, স্থানীয় কৃষকসহ বিভিন্ন শ্রেণীপেশার লোকজন উপস্থিত ছিলেন।

উদ্বোধনকালে কাবিটা বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভাপতি বরকত উল্লাহ বলেন, নীতিমালা অনুযায়ী গণশুনানির মাধ্যমে এলাকার প্রকৃত কৃষক, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিদের দিয়ে হাওরের ফসল রক্ষা বাঁধ মেরামত ও সংস্কার কাজের কমিটি গঠন করা হয়েছে। বাঁধের কাজে কোনো অনিয়ম সহ্য করা হবে না। সকল পিআইসিকে সরকারের বেঁধে দেয়া সময়ে বাঁধের কাজ শেষ করতে হবে। কোনো অনিয়ম দুর্নীতির অভিযোগ পেলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পাউবো সূত্রে জানা যায়, ২০২৪-২০২৫ অর্থ বছরে উপজেলায় ৩৯টি পিআইসির মাধ্যমে হাওরের ফসল রক্ষা বাঁধ মেরামত ও সংস্কার কাজ করা হবে। এ কাজ বাস্তবায়নে সরকার থেকে ৭ কোটি টাকা বরাদ্ধ দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট