1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জগন্নাথপুরে ফুটপাত ব্যবসায়ীদের ফের সতর্ক করলো ভ্রাম্যমাণ আদালত জগন্নাথপুর পৌরসভার ৮ নং ওয়ার্ড বিএনপির সম্মেলন ও কাউন্সিল জগন্নাথপুরে ঝুলন্ত মরদেহ উদ্ধার জগন্নাথপুরে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ইয়াসীন খানের সমর্থনে উঠান বৈঠক জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মাওলানা জয়নাল আবেদীন এর মতবিনিময় সভা শরিয়ত ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় খেলাফত মজলিস – জগন্নাথপুরে মহাসচিব ড. আহমেদ আব্দুল কাদের জগন্নাথপুরে বিট্রিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সেলাই মেশিন বিতরণ ও আলোচনা সভা জলবায়ু পরিবর্তনের প্রভাবে জগন্নাথপুরে ব্রাকের ব্যতিক্রমধর্মী উদ্যোগ জগন্নাথপুরে সাংবাদিকদের সাথে খেলাফত মজলিস প্রার্থীর মতবিনিময় সুনামগঞ্জ -৩ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুশতাক আহমদের মতবিনিময়

জগন্নাথপুরে এসএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিনে ৩০ শিক্ষার্থী অনুপস্থিত

  • প্রকাশিত: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

সুনামগঞ্জের জগন্নাথপুরে এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে ৩০ জন  শিক্ষার্থী অনুপস্থিত রয়েছেন।

১০ এপ্রিল বৃহস্পতিবার থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। এরই অংশ হিসেবে জগন্নাথপুরে ৮টি কেন্দ্রের মাধ্যমে পরীক্ষা চলছে। এবছর এসএসসি ও সমমান পরীক্ষায় উপজেলায় ৪টি ভেন্যু রয়েছে। পরীক্ষায় এবার উপজেলার ৩০টি  মাধ্যমিক বিদ্যালয় থেকে ২৬৪১ জন পরীক্ষার্থী অংশ নেন। প্রথম দিনে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী  ১৯ জন অনুপস্থিত। ১৮টি মাদ্রাসা থেকে ৭৩০ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে প্রথম দিনে ৫ জন অনুপস্থিত। রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখা ও হাজী রঙ্গুম আলী টেকনিক্যাল স্কুল ও কলেজ থেকে  ৬২ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে অনুপস্থিত ৬ জন।

সব মিলিয়ে  ৩০ জন অনুপস্থিত রয়েছেন বলে জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক   শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার অরুপ কুমার রায় নিশ্চিত করেছেন।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বরকত উল্লাহ বলেন,  প্রথম দিনের এসএসসি ও সমমান পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট