1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জগন্নাথপুরে ফুটপাত ব্যবসায়ীদের ফের সতর্ক করলো ভ্রাম্যমাণ আদালত জগন্নাথপুর পৌরসভার ৮ নং ওয়ার্ড বিএনপির সম্মেলন ও কাউন্সিল জগন্নাথপুরে ঝুলন্ত মরদেহ উদ্ধার জগন্নাথপুরে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ইয়াসীন খানের সমর্থনে উঠান বৈঠক জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মাওলানা জয়নাল আবেদীন এর মতবিনিময় সভা শরিয়ত ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় খেলাফত মজলিস – জগন্নাথপুরে মহাসচিব ড. আহমেদ আব্দুল কাদের জগন্নাথপুরে বিট্রিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সেলাই মেশিন বিতরণ ও আলোচনা সভা জলবায়ু পরিবর্তনের প্রভাবে জগন্নাথপুরে ব্রাকের ব্যতিক্রমধর্মী উদ্যোগ জগন্নাথপুরে সাংবাদিকদের সাথে খেলাফত মজলিস প্রার্থীর মতবিনিময় সুনামগঞ্জ -৩ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুশতাক আহমদের মতবিনিময়

জগন্নাথপুরে হক মোবাইল সেন্টারে দুঃসাহসিক চুরি

  • প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরে  গভীর রাতে  হক মোবাইল সেন্টার নামক একটি মোবাইলের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা দোকানের টিন  কেটে ভেতরে প্রবেশ করে নগদ টাকাসহ  ৭ লক্ষ ১৭ হাজার  টাকার মালামাল নিয়ে গেছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে পুরাতন থানা সংলগ্ন ফিরোজ মিয়া মার্কেটে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শনিবার সকালে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

ক্ষতিগ্রস্থ  ব্যবসায়ী জহিরুল হক মিলন জানান, প্রতিদিনের ন্যায় শুক্রবার  রাত ১০ টার পর দোকান বন্ধ করে বাড়িতে যাই। শনিবার  সকালে দোকান কর্মচারী দোকান খুলে দেখে দোকান চালের টিন কাটা ও ছাদ ভাঙা। এছাড়া ক্যাশ ড্রয়ার ভাঙ্গা,  টাকা ও মোবাইল নেই।   সে তাৎক্ষণিক মোবাইল ফোনে এ খবর জানালে ছুটে আসি।

মিলন  জানায়,  সিসি ক্যামেরার একটি ফুটেজে দেখা যায়, রাত সাড়ে ৩ টার দিকে মুখে গামছা বাঁধা এক  চোর চালের টিন কেটে কাটার দিয়ে সিসি ক্যামেরার লাইন কেটে দিচ্ছে। এসময় ৬৫ টি অ্যান্ড্রয়েড মোবাইল, ৭ টি বাটন মোবাইল ও দুটি ড্রয়ার ভেঙে নগদ ৫০ হাজার টাকা, মোবাইল কার্ডসহ ৭ লক্ষ ১৭ হাজার টাকার মালামাল নিয়ে গেছে।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভুঞা জানান, চুরির খবর পেয়ে সকালে পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আমাদের তৎপরতা অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট